মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ, নেওয়া হচ্ছে নিউইয়র্কে

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B6 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%89%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়ার দাবি আরও জোরালো করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ নতুন একটি ছবি শেয়ার করে তিনি দাবি করেছেন, নিকোলাস মাদুরো বর্তমানে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আইয়ো জিমা–তে অবস্থান করছেন।

ট্রাম্প শেয়ার করা ছবিতে ধূসর রঙের ট্র্যাকস্যুট পরা একজন ব্যক্তিকে দেখা যায়, যাকে মাদুরো বলে মনে হচ্ছে। ওই ব্যক্তির চোখে আই-মাস্ক এবং কানে হেডফোন রয়েছে। ট্রাম্পের দাবি, ছবিটি যুদ্ধজাহাজটির ভেতরের দৃশ্য এবং সেখানেই আটক অবস্থায় আছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

এর আগে ফক্স নিউজকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে হেলিকপ্টারে করে যুদ্ধজাহাজে নেওয়া হয়েছে এবং সেখান থেকে নিউইয়র্কে আনা হচ্ছে। তিনি জানান, নিউইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে।

ট্রাম্প বলেন, ‘হেলিকপ্টারে করে তাদের জাহাজে নেওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন- আমি নিশ্চিত তারা এটি উপভোগ করেছেন। তবে মনে রাখতে হবে, তারা অনেক মানুষ হত্যা করেছেন।’ তার দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও বহু মার্কিন নাগরিক হত্যার সঙ্গে জড়িত।

মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে, সেই স্থানের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, সেটি কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং একটি দুর্গের মতো। চারপাশ ছিল নিরেট ইস্পাতে ঘেরা। প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান শুরু করতে চার দিন দেরি হয় বলেও জানান তিনি। পরে হঠাৎ আবহাওয়া অনুকূলে আসায় অভিযানের নির্দেশ দেওয়া হয়।

অভিযানের গতি ও তীব্রতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, তিনি পুরো ঘটনাটি টেলিভিশন শো দেখার মতো করে দেখছিলেন। তার ভাষায়, অভিযানের গতি ও ক্ষিপ্রতা ছিল অবিশ্বাস্য এবং বিশ্বের আর কোনো দেশের পক্ষে এমন কৌশলগত অভিযান চালানো সম্ভব নয়।

ট্রাম্পের এসব দাবি ও প্রকাশিত ছবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। তবে ভেনেজুয়েলা সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এসব দাবির সত্যতা স্বীকার করেনি।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By