সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি প্রায় ৯০ শতাংশ

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%95%E0%A7%83%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF %E0%A6%97%E0%A7%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B %E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A7%AF%E0%A7%A6 %E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে পরীক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৮ শতাংশ।

শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় বাকৃবি কেন্দ্রে ২২টি অঞ্চলের ২৪১টি কক্ষে মোট ১২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করা হয়। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১১ হাজার ১৬১ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা চলাকালে বাকৃবি পরীক্ষা কেন্দ্রের একাধিক অঞ্চলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবিতে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণের ফলে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, গুচ্ছভুক্ত নয়টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৩ হাজার ৭০১টি আসনের বিপরীতে ৮৮ হাজার ২২ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা হয়েছে। অর্থাৎ প্রতি ২৪ জনের মধ্যে একজন ভর্তির সুযোগ পাবে।

তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি করবে এবং ভবিষ্যতে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার কৃষি গুচ্ছভুক্ত ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩ হাজার ৮৬৩টি। এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে ১ হাজার ৬টি আসন। এছাড়া গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবছর কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেশের ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী বুধবারের (৭ জানুয়ারি) মধ্যে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By