মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

২০২৫ সালে মৃত্যুদণ্ডে সৌদি আরবের নতুন রেকর্ড

সীমু দা
শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%AB %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1

২০২৫ সালে সৌদি আরবে মোট ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে অধিকাংশ দণ্ড কার্যকর করা হয়েছে মাদক মামলায়। এক হিসাব অনুযায়ী জানা গেছে এটি দেশটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ। এর আগের বছর ২০২৪ সালেও ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, ফলে টানা দ্বিতীয় বছর নতুন রেকর্ড গড়ল দেশটি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রিয়াদের শুরু করা ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’-এর ফলেই এই মৃত্যুদণ্ডের সংখ্যা হঠাৎ বেড়েছে। অনেক অভিযুক্তকে কয়েক বছর আগে গ্রেপ্তার করা হলেও দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালে তাদের দণ্ড কার্যকর হয়েছে।

সরকারি তথ্যের বরাতে এএফপি জানায়, শুধু ২০২৫ সালেই মাদক–সম্পর্কিত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বার্লিনভিত্তিক ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসও নিশ্চিত করেছে যে, ২০২৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্তের সংখ্যা ৩৫৬। সংস্থাটি আরও জানায়, এই প্রথম কোনো বছরে সৌদি নাগরিকদের তুলনায় বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ডের সংখ্যা বেশি ছিল।

প্রায় তিন বছর স্থগিত থাকার পর ২০২২ সালের শেষ দিকে মাদক মামলায় মৃত্যুদণ্ড আবার চালু করে সৌদি আরব। আরব বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি একই সঙ্গে ক্যাপটাগন নামের অবৈধ উত্তেজক বড় বাজারগুলোর একটি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই মাদকটি সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের আমলে দেশটির সবচেয়ে বড় রপ্তানি পণ্যে পরিণত হয়েছিল। আসাদ ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন।

মাদকের বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকে সৌদি আরবে মহাসড়ক ও সীমান্তে পুলিশি চেকপোস্ট বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময় কোটি কোটি মাদক বড়ি জব্দ করা হয়েছে এবং বহু পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই অভিযানের বড় চাপ পড়ছে বিদেশিদের ওপর।

মৃত্যুদণ্ডের ব্যাপক ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক সমালোচনার মুখে সৌদি আরব। অধিকারকর্মীদের মতে, কঠোর শাস্তির এই নীতি দেশটির আধুনিক ও উন্মুক্ত ভাবমূর্তি গড়ার প্রচেষ্টার সঙ্গে সাংঘর্ষিক। বিশেষ করে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ সংস্কার কর্মসূচির সঙ্গে এর বিরোধিতা রয়েছে বলে তারা মনে করেন।

তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, জনশৃঙ্খলা রক্ষার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজন এবং সব ধরনের আপিলের সুযোগ শেষ হওয়ার পরই এই শাস্তি কার্যকর করা হয়।

উল্লেখ্য, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৯০ সাল থেকে সৌদি আরবে মৃত্যুদণ্ডের তথ্য নথিভুক্ত করে আসছে। এর আগের সময়ের নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া কঠিন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By