সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

পত্নীতলায় আদিবাসীদের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%86%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA %E0%A6%93 %E0%A6%94%E0%A6%B7%E0%A6%A7 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%A3

নওগাঁর পত্নীতলায় আদিবাসী সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার দিবর ইউনিয়নের চাঁনপুকুর মিশন এলাকায় এ ক্যাম্প পরিচালিত হয়। দিবর ইউপির শেখপাড়া ও উত্তর কাজীপাড়া গ্রাম উন্নয়ন দল এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যৌথভাবে এ কর্মসূচি পরিচালনা করে।

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণ উপলক্ষে তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিনে দিবর ইউনিয়নের শেখ পাড়ায় এই কর্মসূচি দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয়। চাঁনপুকুর মিশন এলাকার সুশীলা হেমব্রমের মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হিমোগ্লোবিন পরিমাপ করে তাঁর হাতে একটি রিপোর্ট প্রদান করা হয়।

৭২ বছর বয়সী এই নারী স্বাস্থ্য সেবা গ্রহণ করে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের বাড়ির পাশেই স্বাস্থ্য সেবার যে ক্যাম্প বসেছে সেখানে আমি আমার সকল রিপোর্ট করাতে পারলাম। উক্ত ক্যাম্পে উপস্থিত সকলে অত্যন্ত আন্তরিক এবং কোনো টাকা পয়সা ছাড়াই সেবা নিতে পেরে খুশি।” সুশীলা হেমরমের মতো ১২২ জন নারী এবং পুরুষ উক্ত মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং বিনামূল্যে ঔষধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

শেখ পাড়া গ্রাম উন্নয়ন দলের সভাপতি ইদ্রিস আলী সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের গ্রামের আদিবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে আমরা সব সময় চিন্তায় থেকেছি। আমরা মনে করেছিলাম তাদের হয়তো দুরারোগ্য অনেক ধরনের অসুখ থাকতে পারে। আজকের মেডিকেল ক্যাম্পের মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে প্রাকৃতিক খাবার-দাবার খাওয়া বা জীবনচরণের জন্য আদিবাসীরা নিরাপদে রয়েছেন। আজকের মেডিকেল ক্যাম্প থেকে আমাদের এই শিক্ষণীয় প্রচারের উদ্যোগ নিতে হবে।”

উল্লেখ্য, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের অনুপ্রেরণায় পত্নীতলা উপজেলায় ১১০টি গ্রাম উন্নয়ন দল এবং মা’দের ক্লাব রয়েছে, যেখানে প্রতি মাসেই নিয়মিত স্বাস্থ্য সেবা নিয়ে আলাপ আলোচনা এবং প্রশিক্ষণ পরিচালনা হয়ে আসছে। বর্তমানে পুষ্টি সমৃদ্ধ স্বাস্থ্যকর গ্রাম গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে টেকসই উন্নয়নের অভীষ্ট অতি দ্রুত অর্জিত হবে বলে আয়োজকরা মনে করেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By