মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

পুলিশ স্বামীর পোশাক পরে স্ত্রীর টিকটক, স্বামী পেলেন শাস্তি

সীমু দা
শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%9F%E0%A6%95 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

রাজশাহীতে পুলিশ সদস্যের ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশের ঘটনায় এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাইফুজ্জামান তার স্ত্রী সিমা খাতুনকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ভিডিও তৈরি করতে দিয়েছেন, যা পরে টিকটকে প্রকাশ করা হয়। খবর পাওয়ার পর তিনি নিজে ওই বাসায় গিয়ে বিষয়টি যাচাই করেন।

যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সিমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এখনো কাবিননামার কাগজপত্র দেখাতে পারেননি। যদিও ইউনিফর্ম পরে সিমা খাতুনের টিকটক ভিডিও দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ সদস্যের ইউনিফর্ম অন্য কেউ পরিধান করতে পারে না। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By