সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

মির্জা আব্বাসের সম্পদ ৫৩ কোটি টাকার, হাতে আছে পৌনে ৪ কোটি

সীমু দা
বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬, ৪:১২ অপরাহ্ন
%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE %E0%A6%86%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A6 %E0%A7%AB%E0%A7%A9 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8C%E0%A6%A8%E0%A7%87 %E0%A7%AA

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা মনোনয়নপত্র বিশ্লেষণ করে দেখা গেছে, তার হাতে নগদ অর্থ পৌনে আছে ৪ কোটি টাকা। আর সম্পদ আছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার। এছাড়া তিনি আয়কর দিয়েছেন ৩ কোটি সাড়ে ৫৫ লাখ টাকা।

 মির্জা আব্বাসের হাতে নগদ আছে আনুমানিক ২ কোটি ৫১ লাখ টাকা, আছে ১ লাখ ২ হাজার ৮৭৫.৭২ মার্কিন ডলার (১২২.৩৮ টাকা)। স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ আছে ১ কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা ও ৬৮ হাজার ৯৬০.৩১ মার্কিন ডলার।

ব্যাংকে জমা আছে ৭১ লাখ ৪৩ হাজার ৯১৯ টাকা ও স্ত্রীর ব্যাংকে আছে ৭ লাখ ৫৬ হাজার ৫৯৯ টাকা। ঢাকা ব্যাংকের শেয়ার আছে অর্জনকালীন ৫১ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৮০ টাকার, বিও অ্যাকাউন্টে অর্জনকালীন ৬ কোটি ৫৫ লাখ ৯৩ হাজার ২৬৭ টাকা। স্ত্রীর নামে ঢাকা ব্যাংকের অর্জনকালীন শেয়ার আছে ৩১ কোটি ৩৪ লাখ ৪৪ হাজার ৩৭০ টাকার। ব্যাংকে স্থায়ী আমানত আছে ৩ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার ৩১১ টাকা। 

স্ত্রীর আছে ৩২ লাখ ৬৬ হাজার ৪৩৯ টাকা। দু’টি গাড়ি আছে অর্জনকালীন ২কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকার। অলংকার নিজের নামে আছে ৩০ লাখ টাকা, স্ত্রীর আছে ২২ লাখ টাকার। ইলেকট্রনিক সামগ্রী আছে ২২ লাখ টাকার। খাট, সোফা ইত্যাদি আছে ২০ লাখ টাকার। স্ত্রীর আসবাব আছে ৫ লাখ টাকার।
 
আগ্নেয়াস্ত্র আছে তিনটি ৪ লাখ ১০ হাজার টাকার। স্ত্রীর আছে ২ লাখ ৬৬ হাজার টাকার ২টি আগ্নেয়াস্ত্র।
 
মির্জা আব্বাসের কৃষি জমি নেই। অকৃষি জমি আছে অর্জনকালীন সময়ে ১৮ লাখ ৫ হাজার টাকা। এছাড়া যৌথ মালিকানায় আছে ৯৪ লাখ ৮১ হাজার১৩১ টাকার জমি। উত্তরাধিকার সূত্রে তার ৬ হাজার ১০৬ বর্গফুটের ভবন আছে। ৬টি ফ্ল্যাট, ২টি পার্কিং ও একটি ভবনে ৮ হাজার ৩০ বর্গফুটের ফ্লোরআছে।
 
২৫ কোটি টাকার মতো বিভিন্ন ব্যাংকে মির্জা আব্বাস ও স্ত্রীর ঋণ রয়েছে। তবে সরকারি পাওনা নেই। আয়কর রিটার্ন অনুযায়ী, তার ৫৩ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৯৪৭ টাকার সম্পদ আছে। বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ১৩৩ টাকা। আর আয়কর দিয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার৬০২ টাকা।
 
স্ত্রী আফরোজা আব্বাসের সম্পদ আছে ২০ কোটি ৫৯ লাখ ৬৩ হাজার ৯০৩ টাকা, বার্ষিক আয় ৪৪ লাখ ৩৭ হাজার ১০ টাকা, তিনি আয়কর দিয়েছেন ১১ লাখ ৪৫ হাজার ৪৩৪ টাকা।
 
সন্তান মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের পরিমাণ ৬৬ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৮১ টাকা, বার্ষিক আয় ৬ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬৬৬ টাকা। আয়কর দিয়েছেন ২ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ৩০৫ টাকা।
 
আরেক সন্তান নাবিলা মির্জার আছে ৬ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ২৯৬ টাকার সম্পদ। বছরে তার আয় ৪৫ লাখ ৫২ হাজার ১২৪ টাকা। আয়কর দিয়েছেন ৯ লাখ ৮৭ হাজার ৪০১ টাকা।
 
মির্জা আব্বাসের বাবার নাম আব্দুর রাজ্জাক, মাতার নাম মৃত কমলা খাতুন, ঠিকানা ৮৭১, দক্ষিণ শাহজাহানপুর, ঢাকা। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।১৯৫১ সালের ৭ ফেব্রুয়ারি জন্ম নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে সব মিলিয়ে ৩২টির মতো মামলা হয়েছে।
 
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সময় ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By