মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা

সীমু দা
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৩:৫০ অপরাহ্ন
%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B6%E0%A6%BE %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE

ভোলার লালমোহনে মো. আবুবকর (৫৫) নামের এক ব্যাক্তিকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার রাত ১১টার দিকে লালমোহন উপজেলার চর উমেদ ২ নং ওয়ার্ডের কচুখালী নামক স্থান থেকে নিহত আবুবকরের মরেহ উদ্ধার করে লালমোহন থানা পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) মরদেহ ভোল সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহতের বড় ছেলে সুলতান বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আবুবকর চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ৫নং ওয়ার্ডের ওসমান গণি বলির ছেলে। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে।

পুলিশের এসআই নুর আমিন জানান, মঙ্গলবার রাত ১১ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে থানার অন্যান্য ফোর্স নিয়ে লালমোহন থানার অন্তর্গত চর উমেদ ২ নং ওয়ার্ড কচুখালী নামক স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যায়ে তার নাম ও পরিচয় সনাক্ত করা যায়নি। পরবর্তীতে খোঁজ নিয়ে তার নাম ও পরিচয় মিলেছে৷ তার নাম আবুবকর ও চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের বাসিন্দা। বুধবার সকালে মরদেহ ভোলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

নিহতের বোন জুলেখা বলেন, ‘আমার ভাই একজন অটোরিকশা চালক৷ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সন্ধ্যায় রিকশা নিয়ে বাসা থেকে বের হন তিনি৷ তবে রাতে আর বাসায় ফিরেনি। গভীর রাতে লালমোহন থানার পুলিশ আমার ভাইর মরদেহ উদ্ধার করেছে এমন একটি সংবাদ ফেসবুকে দেখতে পাই। পরে আজ বুধবার সকালে আমরা লালমোহন থানায় আসি।’

লালমোহন থানার ওসি মোঃ অলিউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দূর্বৃত্তরা তার অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে ছুরি দিয়ে হত্যা করেছে। তবে মৃত্যুর আসল ঘটনা জানার জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ আসলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By