শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মেক্সিকোয় যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, নিহত ১৩

সীমু দা
সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80 %E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4 %E0%A7%A7%E0%A7%A9

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওয়াক্সাকায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯৮ জন। রোববার (২৮ ডিসেম্বর) রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে।

মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৯ জন ক্রুসহ মোট ২৫০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং ৯৮ জন আহত হন। আহতদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বিপদমুক্ত রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান দেশটির প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে অন্তত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

প্রেসিডেন্ট আরও জানান, রেল ও রেলওয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

এদিকে, অ্যাটর্নি জেনারেলের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, প্রশান্ত ও আটলান্টিক- এই দুই মহাসাগরের অববাহিকায় অবস্থিত মেক্সিকোতে উপকূলবর্তী শহর ও বন্দরগুলোর মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে ১৯৯৯ সালে ‘আন্তঃমহাসাগরীয় রেল’ নামের একটি বিশেষ রেল পরিষেবা চালু করা হয়। এই রেল পরিষেবার সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে মেক্সিকোর নৌবাহিনী। দুর্ঘটনাকবলিত ট্রেনটি ওই আন্তঃমহাসাগরীয় রেল পরিষেবারই একটি ট্রেন।

তথ্যসূত্র: রয়টার্স



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By