শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
%E0%A6%9D%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A6%E0%A6%B9 %E0%A7%AA %E0%A6%86%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%A4 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার বিকেল সাড়ে ৪টায় তিনি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। মাওলানা আবু তালিব উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং তিনি দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাও. লুৎফর রহমান, কর্ম পরিষদ সসদ্য ইকবাল হুসাইন, উপজেলা শিবির সভাপতি ঈশা খাঁ।

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আবু তালিব বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন নিয়ে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল, সন্ত্রাস ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখব। ঝিনাইদহ-৪ আসনের মানুষের জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করাই হবে আমার প্রধান অঙ্গীকার।

তিনি আরও বলেন, বেকারত্ব দূরীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, নারীদের মর্যাদা ও মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা করব। সমাজের সুধীজন, শ্রমজীবী মানুষ ও সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে চাই। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By