সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নড়াইলে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

সীমু দা
রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ২:১১ অপরাহ্ন
%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE %E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%A4

নড়াইলে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সেমিনার, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে “৩৬ শে জুলাইয়ের স্বপ্ন নতুন বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক” একটি সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা।

সেমিনারে বক্তব্য রাখেন আরআরএফ এর পাজারখালী শাখা ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস, উপজেলা সমন্বয়কারী মো.আবুল হাশেম, সহকারী উপজেলা সমন্বয়কারী সোহেলী মন্ডল, স্বাস্থ্য কর্মকর্তা নাজরিন নাহার, মিঠাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.ইয়াকুব মোল্যা, নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো.আশরাফুল বিশ্বাস, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাসসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- হেমায়েত হোসেন মোল্যা, মশিয়ার রহমান মোল্যা, ইয়াকুব মোল্যা, আশরাফুল বিশ্বাস ও জান্নাতুল বিশ্বাস।

সেমিনারে বক্তারা মাদক ও বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন এবং এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহŸান জানান। আলোচনা শেষে অতিথিরা উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By