শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন

সীমু দা
শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ অপরাহ্ন
%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87 %E0%A6%AC%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8

ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগারের উদ্যোগে বৃত্তি পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে পাঠাগার শ্রেণিকক্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় হালুয়াঘাট উপজেলা ও আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ের ৮৩ জন শিক্ষার্থীর প্রশ্নপত্রের মাধ্যমে এ বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়।

বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ-সভাপতি সুপ্রজিত সরকার খোকন, সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম, পাঠাগার সম্পাদক মোহাইমেনুল ইসলাম রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক মোঃ আকিকুল ইসলাম প্রমুখ।

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আলীমুল ইসলাম জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যেই প্রতি বছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।

হালুয়াঘাট সাধারণ পাঠাগারের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন রতন বলেন, ভবিষ্যতে পরীক্ষার পরিসর ও বৃত্তির সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষা নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানায়।

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল যাচাই-বাছাই শেষে নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সাথে গ্রুপ ছবি ওঠানো হয়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By