কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ইশ্বরদী মহাসড়কের ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-মিরপুর উপজেলার কুরিপোল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে হারুন অর রশিদ (২০) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে সিয়াম আহমেদ (১৯)। নিহত হারুন অর রশিদ মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র এবং সিয়াম আহমেদ কুষ্টিয়া সরকারি সেন্ট্রাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিয়াম ও রশিদ মোটরসাইকেল যোগে লালনশাহ ব্রিজের দিকে যাচ্ছিলেন। এ সময় যাত্রী ছাউনি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সিয়ামের মৃত্যু হয় এবং আহত অবস্থায় রশিদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, এ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);