শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

তারেক রহমান দেশে না এলে নির্বাচন সুষ্ঠু হবে না, এটা ঠিক না: পররাষ্ট্র উপদেষ্টা  

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩০ পূর্বাহ্ন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান এখানে উপস্থিত না থেকেও সত্যিকার অর্থেই বিএনপির নেতৃত্ব তার হাতেই ছিল। উনি ঢাকায় পদার্পণ না করলে যে নির্বাচন হবে না, বা সুষ্ঠু হবে না—এটা আমার ঠিক মনে হয় না।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পরিবর্তনশীল বিশ্বে প্রাসঙ্গিক ভূমিকা’ শীর্ষক ডিক্যাব টকে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা অন্যান্য আরও ফ্যাক্টরের ওপর নির্ভর করে। আমার মনে হয় না— একজন ব্যক্তির কারণে, কিংবা দূরে থাকার কারণে নির্বাচন নষ্ট হবে। দেখা যাক, সময় তো আছে, শেষ পর্যন্ত কী হবে সেটা তো আমি জানি না।’’

তৌহিদ হোসেন বলেন, ‘‘তারেক রহমানের দেশে আসার আগ্রহের বিষয়ে আমি পত্রপত্রিকা থেকেই জানি। আমার কাছে আলাদাভাবে কোনও তথ্য নেই এ ব্যাপারে।’’

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয়ের অভাব প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা কিছুটা হয়। বিশেষ করে আমাদের অঞ্চলে অনেকেই—যে বিষয়ে তার কথা বলা উচিত না, সেটা বলে বসেন, এটা হয়। ভারতেও এমন দেখা যায়। এগুলো নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই।’’

ভারতের চিকেন নেকে সামরিক ঘাঁটি স্থাপন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমাদের সঙ্গে ভারতের যে সমঝোতা আছে— সীমান্তের ৫০০ গজের মধ্যে কেউ অবকাঠামো নির্মাণ করবে না। এটা ওই সীমানার ভেতরে না। কাজেই আমাদের আপত্তি করার সুযোগ নেই। তারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য করছে— এটা তো মনে করার কোনও কারণ নেই। তারা যদি মনে করে তাদের প্রতিরক্ষার জন্য প্রয়োজন, তারা সেটা করতেই পারে।’’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘যখন কারও পাসপোর্ট থাকে না, কিংবা মেয়াদোত্তীর্ণ থাকে, তখন যদি কেউ আসতে চান, আমরা মিশন থেকে ওয়ান টাইম একটা পাস দিয়ে দেই, দেশে আসার জন্য। এটা দিতে একদিন লাগে। কাজেই তারেক রহমান যদি আজকে বলেন আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে দিতে পারবো। উনি এটা দিয়েই প্লেনে উঠতে পারবেন। ওনার স্ট্যাটাস সম্পর্কে উনি নিজেই বলেছেন, এই বিষয়ে আমার জানা কম। আমি শুধু বলতে পারি—বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনও বিধিনিষেধ নেই।’’

খালেদা জিয়ার প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘‘খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশ নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। উনি কিছুটা সুস্থ হলে নিয়ে যাওয়া হবে। ওনার পার্টির পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে, আমরা সহায়তা করছি।’’

ভুটানের ট্রান্সশিপমেন্ট বাংলাদেশে আটকে থাকার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘‘ভারত অনুমতি না দিলে শিপমেন্ট ভারতের মধ্য দিয়ে অন্য দেশে যেতে পারবে না। কারণ আমাদের সঙ্গে তো নেপালের সীমান্ত নেই। আমাদের সঙ্গে যদি সীমান্ত থাকতো, তাহলে ভুটান থেকে আমরা বিদ্যুৎ আনতে পারতাম সহজেই। কাজেই আমরা যদি আনতে চাই, ভারতের সহায়তা লাগবে, একই বিষয় ব্যবসার ক্ষেত্রেও।’’

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে অজিত দোভালের বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘‘দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কী আলাপ হয়েছে সেটা কিন্তু প্রকাশিত হওয়ার কথা না। আমার সঙ্গে যেগুলো শেয়ার করেছেন, আমিও তো বলতে পারি না, উনি যদি বলতে না চান। আমি নিশ্চিত যে ওনার সঙ্গে কী কথা হয়েছে অজিত দোভাল কিন্তু সেটা ভারতকে বলেননি। কোনও নিরাপত্তা উপদেষ্টাই তা করেন না।’’   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By