বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

কোহলির সেঞ্চুরির পর থ্রিলারে ম্যাচ জিতেছে ভারত  

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি জন্ম নিয়েছিল থ্রিলারে। শেষ দিকে একার লড়াইয়ে চেষ্টা করেছিলেন করবিন বশ। শেষ পর্যন্ত ১৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক ভারত। 

প্রথম ওয়ানডে জয়ের মূল ভিত গড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। রেকর্ড ৫২তম সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৩৪৯  রানের সংগ্রহ গড়ে স্বাগতিক দল। 
শুধু কোহলিই নন, টেস্ট ও টি–টোয়েন্টি থেকে অবসর নেওয়া রোহিত শর্মাও খেলেছেন ৫১ বলে ৫৭ রানের ইনিংস। দ্বিতীয় উইকেটে কোহলি-রোহিত মিলে ১৩৬ রানের জুটি গড়ে রাঁচির দর্শকদের মাতিয়েছেন। কোহলি শেষ পর্যন্ত ১২০ বলে উপহার দেন ১৩৫ রানের দর্শনীয় ইনিংস। তাতে ছিল ১১টি চার ও ৭টি ছয়। তাছাড়া ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুলের ব্যাট থেকেও আসে ৫৬ বলে ৬০ রানের ইনিংস। 

জবাবে ভয়াবহ শুরু করে দক্ষিণ আফ্রিকা। হর্শিত রানা রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কককে শূন্য রানে ফেরান। আরশদীপ সিং পঞ্চম ওভারে অধিনায়ক আইডেন মারক্রামকে (৭) রাহুলের গ্লাভসবন্দি করালে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১১।

সেখান থেকে দলকে ম্যাচে ফেরান ম্যাথিউ ব্রিটজকে ও মার্কো ইয়ানসেন। তাদের ব্যাটে দলের রান দাঁড়ায় ৫ উইকেটে ২২৭। তবে ৩৪তম ওভারে কুলদীপ যাদব দুজনকেই আউট করে ভারতকে ম্যাচে ফেরান। ব্রিটজকে ৮০ বলে ৮টি চার ও ১টি ছক্কায় করেছেন ৭২ রান। ইয়ানসেন ছিলেন আরও বিধ্বংসী। ৩৯ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ৮টি চার ও ৩টি ছয়। তারপরও শেষ দিকে একার লড়াইয়ে প্রোটিয়াদের ম্যাচে রেখেছিলেন করবিন বশ। শেষ ছয় ওভারে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ৫০ রান। হাতে মাত্র দুই উইকেট। কিন্তু ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বশ ও নান্দ্রে বার্গার টানা দুই ওভারে বাউন্ডারি পেতে ব্যর্থ হন। চাপ বাড়তেই বড় শট খেলতে গিয়ে বার্গার ক্যাচ দিয়ে ফেরেন ১৭ রানে।

তার পর বশ ক্যারিয়ারের প্রথম ফিফটি পূর্ণ করলেও শেষ ওভারে বড় শট খেলতে গিয়ে তিনিও ধরা পড়েন ৫১ বলে ৬৭ রানে। তাতে ৪৯.২ ওভারে ৩৩২ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস।

কুলদীপ যাদব ৬৮ রানে নিয়েছেন ৪টি উইকেট। ৬৫ রানে ৩টি নেন হর্শিত রানা। ৬৪ রানে দুটি নেন আরশদীপ সিং। একটি নেন প্রসিদ্ধ কৃষ্ণ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By