বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

প্রমাণ থাকলে সাসপেন্ড করুন, না থাকলে সম্মান ফিরিয়ে দিন: এনামুল  

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৫১ অপরাহ্ন

বিপিএলের আসন্ন নিলামের আগে বেশ কিছু ক্রিকেটারকে তালিকা থেকে বাদ দিয়েছে বিসিবি। তাদের বিরুদ্ধে ফিক্সিং কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই তালিকায় ছিলেন বাংলাদেশের সাবেক ওপেনার এনামুল হক বিজয়। বাদ পড়ার পর  শনিবার ফেসবুক লাইভে এসে বিসিবির কাছে সেসব কর্মকাণ্ডের প্রমাণ চেয়েছেন তিনি। 

গত আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্টতার জন্য বিজয়সহ ৭ ক্রিকেটারকে ‘রেড ফ্ল্যাগ’ জোনে থাকার ভিত্তিতে নিলামের ড্রাফট তালিকা থেকে বাদ দেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

ফোনে কাউকে না পেয়ে লাইভে ক্ষোভ উগড়ে দেন এনামুল। এনামুল বলেন, ‘প্রথমেই বলে দিই—যদি ফোনে কাউকে পেতাম, এই লাইভ করতাম না। ইমেইল করেছি, যোগাযোগের চেষ্টা করেছি। উত্তর পেলে আজকের এই লাইভ লাগত না।’

তিনি যোগ করেন, ‘আমাকে আজ ড্রাফট থেকে বাদ দেওয়া হলো, কারণ কী? আমি কি দোষী? যদি দোষী হই, প্রমাণ দিন। বাংলাদেশের মানুষের পক্ষ থেকে বলছি—দোষী হলে আজীবন নিষিদ্ধ করুন।’

তিনি বলেন, ‘আমি কারও পছন্দের প্লেয়ার না-ও হতে পারি, ভালো সতীর্থ না-ও হতে পারি, ভালো খেলোয়াড়ও না। কিন্তু আমি যদি দোষী না হই, তাহলে আমাকে যে অপমান করা হলো, এর জবাব কে দেবে? আমার সম্মান কে ফিরিয়ে দেবে?’

এনামুলের অভিযোগ, ‘গত এক বছরে আমাকে নিয়ে কত অদ্ভুত ও ভিত্তিহীন খবর হয়েছে। বিসিবি কখনও পরিষ্কারভাবে বলেনি কোনও খেলোয়াড় নির্দোষ নাকি দোষী। কেন বলেনি? এটাও প্রশ্ন।’

শেষ বছরের বকেয়া ৩০ লাখ টাকাও পাননি বলে জানান এনামুল, ‘গত বিপিএলে আমার চুক্তি ছিল ৫০ লাখ টাকার। এর মধ্যে পেয়েছি মাত্র ২০ লাখ। বাকি ৩০ লাখ এখনো পাইনি। গত এক বছরে অনেক ফোন করেছি, ইমেইল করেছি, অফিসে গিয়েছি। রাজশাহীর দেওয়া চেকও তাদের দেখিয়েছি, কিন্তু টাকা নেই। কেন টাকা দিচ্ছে না?’

এনামুল এসময় বলেন, ‘প্রমাণ থাকলে সাসপেন্ড করুন, না থাকলে সম্মান ফিরিয়ে দিন। আপনাদের কাছে যদি আমার বিরুদ্ধে প্রমাণ থাকে, আমাকে সাসপেন্ড করুন, খুশি মনে মেনে নেবো। দেশ জানুক আমি খারাপ। আর যদি না থাকে—তাহলে আমার সম্মান ফিরিয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘ফিক্সিংয়ের দাগ লাগানো খেলোয়াড়কে কোনও দল নিতে চাইবে না। কিন্তু প্রতি বছরই আমার চাহিদা থাকে। বড় দলে খেলেছি। শুধু দুঃখ বিসিবি ও গভর্নিং কাউন্সিল থেকে আমি সেই সম্মান পাই না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By