শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

পিএসএলে খেলতে আইপিএল বাদ দিচ্ছেন দু প্লেসি

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:০৮ অপরাহ্ন

আইপিএল বাদ দিয়ে অন্য লিগ বেছে নেওয়ার ঘটনা সচরাচর চোখে পড়ে না। এবার সেই কাজটাই করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি। আগামী বছর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে ২০২৬ আইপিএলের নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। আবুধাবিতে আইপিএল নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ১৬ ডিসেম্বর।

৪১ বছর বয়সী দু প্লেসিকে গত নভেম্বরে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে দলটির হয়ে ৯ ম্যাচে ১২৩.৯২ স্ট্রাইক রেটে ২০২ রান করেছিলেন তিনি।

এর আগে তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। খেলেছেন বিলুপ্ত হওয়া রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক ছিলেন তিন মৌসুম। গত মৌসুমে ২ কোটি রুপির ভিত্তিমূল্যে তাকে দলে নিয়েছিল দিল্লি।

দু প্লেসি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘১৪ মৌসুম আইপিএলে খেলার পর এবার আমি নিলাম থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বড় একটি সিদ্ধান্ত, তবে পেছনে তাকালে কৃতজ্ঞতায় নুয়ে পড়ি।’

পিএসএলে নতুন পরিবেশে তরুণদের সঙ্গে খেলতে মুখিয়ে আছেন বলে জানান তিনি, যদিও ভবিষ্যতে আইপিএলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি, ‘ভারত আমার হৃদয়ের খুব কাছের, এটাকে বিদায় বলবো না। আবার দেখা হবে।’

পিএসএলে এর আগেও খেলেছেন দু প্লেসি। ২০১৯ সালে পেশোয়ার জালমি এবং ২০২০ সালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলেছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By