শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

প্রথমবার এমএলএস কাপের ফাইনালে মায়ামি 

সীমু দা
রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:১৪ অপরাহ্ন

নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। প্লে অফে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে তারা নিউ ইয়র্ক সিটি এফসিকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।  

ম্যাচে গোল করতে না পারলেও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। তাদেও অ্যালেন্দে হ্যাটট্রিক করেছেন। একটি করে গোল করেন মাতেও সিলভেত্তি ও তেলাস্কো সেগোভিয়া। এই জয়ে মায়ামি তুলে নিয়েছে ইস্টার্ন কনফারেন্সের শিরোপা।

ম্যাচের শুরুতেই অ্যালেন্দের শটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। কিছুক্ষণ পর জর্ডি আলবার ক্রস থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন অ্যালেন্দে। ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। তাতে ব্যবধান দাঁড়ায় ৩-১। এরপর তেলাস্কো সেগোভিয়া করেন দলের চতুর্থ গোল। শেষ দিকে অ্যালেন্দে নিজের তৃতীয় গোলটি করে পূরণ করেন হ্যাটট্রিক।

ম্যাচের পর ইস্টার্ন কনফারেন্সের ট্রফি হাতে তুলে ধরেন মায়ামি অধিনায়ক লিওনেল মেসি। সেই মুহূর্তে ইন্টার মায়ামির অন্যতম মালিক হোর্হে মাস আবারও মনে করিয়ে দেন দলের মূল বার্তা,‘আর মাত্র একটি ম্যাচ।’ আগামী শনিবার ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে আতিথ্য জানিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ইন্টার মায়ামি।

মাস জানান, ‘এই ট্রফিটা তোমাদের জন্য, মায়ামি—আমাদের সমর্থক। ক্লাব অসাধারণ প্রচেষ্টা দেখিয়েছে, আর ফলটাও দুর্দান্ত।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By