শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শাকিব খানের লুক চমক!

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:২১ অপরাহ্ন

ব্যক্তিগত কিংবা শুটিং ইউনিট, অন্তর্জালে শাকিব খানের নতুন স্থিরচিত্র প্রকাশ মানেই যেন আলোচনার খোরাক। সঙ্গে ভক্তদের মুগ্ধতার জোয়ার। সেই বাজারে হঠাৎ এই তারকাকে দেখা গেল একসঙ্গে ৬টি ভিন্ন লুকে, যা দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্ত-অনুরাগীরা।

ফেসবুকে ভাইরাল হওয়া শাকিবের এসব ছবিতে দেখা গেছে প্রফেসর, শুটার থেকে বৃদ্ধের মতো নানা লুকে। প্রশ্ন, হঠাৎ একসঙ্গে এত লুকের রহস্য কী?

শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’। নেটাগরিকদের অনেকে ধরে নিয়েছেন, ৬টি লুক হয়তো সেই সিনেমারই। তবে আদতে এমন সন্দেহের কোনও তল মেলেনি।

বরং জানা গেছে, সদ্যই জনপ্রিয় একটি প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। যা নির্মাণ করেছেন আদনান আল রাজীব। সেই বিজ্ঞাপনেই মূলত ৬টি বৈচিত্র্যময় লুকে নিজেকে উপস্থাপন করেছেন তিনি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন শাকিব খান। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিবারই তার জবাব ছিল, ‘ভিটামিন সি!’

এদিকে, বিজ্ঞাপনটির নানান লুকের জন্য নেটিজেনরা যেমন শাকিবকে প্রশংসায় ভাসাচ্ছেন, তেমনি পরিচালক আদনান আল রাজীবের নির্মাণশৈলীরও প্রশংসা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By