শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের, আমিরুলের হ্যাটট্রিক 

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৬:২০ অপরাহ্ন

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। আমিরুল ইসলামের হ্যাটট্রিকের পরও অস্ট্রেলিয়ার কাছে ৫-৩ গোলে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে লাল সবুজ প্রতিনিধিদের।

চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ স্টেডিয়ামে শনিবার প্রথম মিনিটে প্রথম গোল পায় অস্ট্রেলিয়া। আক্রমণ থেকে অলিভার উইল বাংলাদেশকে পিছিয়ে দেন। ১৪ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ১-১ করেন। ১৮ মিনিটে অস্ট্রেলিয়া আবারও এগিয়ে যায়।  গ্রোবেলার ইয়ান পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে নেন।

৪ মিনিট পর ব্রিক ডাইলান পেনাল্টি কর্নার থেকে দলকে তৃতীয় গোল উপহার দেন।  ২৪ মিনিটে জ্যাকসন ডাইলান চতুর্থ গোল করে বাংলাদেশের সেই ব্যবধান আরও বাড়িয়ে দেন। 

বিরতির পরও একই ধারায় খেলা চলতে থাকে। ৪২ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল শোধ করে। আবারও পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ৪-২ করেন। ৬ মিনিট পর অস্ট্রেলিয়ার স্টেনজার ডেকিন আক্রমণ থেকে পঞ্চম গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেন। ৫৯ মিনিটে আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল করে ব্যবধান ৫-৩ করেন। 

আগামীকাল আরেক শক্তিধর ফ্রান্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By