শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাহরাইনকেও হারালো বাংলাদেশ

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন

এশিয়ান কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবলে বাছাইয়ে জিতেই চলেছে বাংলাদেশ। টানা চতুর্থ জয় পেয়েছে গেলাম রব্বানী ছোটনের দল। তিমুর লেসেথে, ব্রুনাইয় ও শ্রীলঙ্কার পর শুক্রবার (২৮ নভেম্বর) বাহরাইনকে হারিয়েছে ফয়সালরা। চতুর্থ ম্যাচে জয়ের ব্যবধান ছিল ২-১।

চীনের চোংকিংয়ে ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে শুক্রবার রিফাত ২০ ও ২৮ মিনিটে গোলের সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে বাহরাইন গোল প্রায় পেয়ে যাচ্ছিল। তবে বাংলাদেশের গোলকিপার গোল হতে দেননি। এই অর্ধে আসেনি গোল।

বিরতির পর বাংলাদেশের দাপট চলতে থাকে। যদিও রিফাত আবারও চেষ্টা করে গোলমুখ উন্মুক্ত করতে পারেননি। তবে ৫৯ মিনিটে এল সেই মাহেন্দ্রক্ষণ। সাব্বিরের লম্বা থ্রো ইন এক ডিফেন্ডার ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল পেয়ে বায়েজিদের গোল করতে ভুল হয়নি।

৭২ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় বাংলাদেশ। ফয়সালের পাস থেকে মানিক দূরপাল্লার দারুণ এক শট থেকে বাহরাইনের গোলকিপারকে পরাস্ত করেন।

৮৫ মিনিটে বাহরাইন চেষ্টা করে এক গোল শোধ দেয়। তবে শেষ পরযন্ত হার এড়াতে পারেননি।

বাংলাদেশের গ্রুপে এখন শেষ ম্যাচে লড়বে চীনের বিপক্ষে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By