সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

সারা দেশের ভবন অনুমোদনে একটা সংস্থা প্রতিষ্ঠার সম্ভাব্যতা খতিয়ে দেখার নির্দেশ 

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৭:২১ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সারা দেশে যত ভবন আছে সেগুলোর নির্মাণ বিল্ডিং কোড অনুযায়ী করতে অনুমোদন দেওয়ার জন্য একটা আলাদা কর্তৃপক্ষ করা যায় কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, এখন অনেক জায়গায়, গ্রামেও চার পাঁচ তলা বিল্ডিং তৈরি হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে– এই বিল্ডিংগুলো বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা। আমাদের এখানে কিছুদিন আগেও একটা ভূমিকম্প হয়েছে। আমাদের অগ্নি দুর্ঘটনা সবসময়ই আছে। এখন জনজীবনকে সুরক্ষা দেওয়ার জন্য যে বিল্ডিং করা হচ্ছে সেগুলো ভূমিকম্পকে প্রতিহত করতে পারবে কিনা বা সহনীয় কিনা, ফায়ার সেফটি আছে কিনা। সে জন্য আজকে প্রধান উপদেষ্টা বলেছেন, কোনও কোনও কর্তৃপক্ষ করা যায় কিনা, যারা সাড়া বাংলাদেশেই ভবন অনুমোদনের কাজ করবে। এখন যেটা আছে রাজউকের এলাকার মধ্যে বিল্ডিং নির্মাণের কাজ করতে রাজউকের অনুমোদন লাগে। অনেক ক্ষেত্রে সেটার ব্যতয় হয়েছে, যেমন আমরা মাইলস্টোন স্কুলের ক্ষেত্রে দেখেছি।

তিনি বলেন, সে জন্য প্রধান উপদেষ্টা আজ গণপূর্ত এবং গৃহায়ন মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলেছেন– এমন কোনও কর্তৃপক্ষ করা যায় কিনা, যার আওতায় সারা দেশে যেখানেই হোক। আমি কুমিল্লার চৌদ্দগ্রামে দেখেছিলাম, ধান ক্ষেতের মাঝখানে প্রাসাদের মতো চার তলা বাড়ি, সিলেটের প্রবাসীরা প্রত্যন্ত গ্রামে বড় বড় কন্সট্রাকশন করে রেখেছেন, এগুলো প্রত্যেকটি বাড়ির ক্ষেত্রেই যেন আমরা নিয়ম মেনে চলি সেই বিষয়ে আজ প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।      


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By