শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ

সীমু দা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

প্রাগ্রসর চেতনার অগ্রণী পুরুষ, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার। পরিবেশের প্রবল বিরুদ্ধাচরণ উপেক্ষা করে যিনি অযুত হৃদয়ে আলোকশিখা জ্বালিয়েছিলেন।

সেই প্রবাদপ্রতিম শিক্ষক, নাট্যকার ও বুদ্ধিজীবীকে শ্রদ্ধা জানাতে এদিন নাট্যদল ‘থিয়েটার’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউ বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানের মূল আকর্ষণ মুনীর চৌধুরীর সান্নিধ্যে আসা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এই দুই বরেণ্য শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ করবেন। আলাপচারিতা পর্বটি সঞ্চালনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে দেখেনি, তাদের জন্য সুযোগ হবে তার কাছের মানুষের মুখ থেকে সরাসরি তার সম্পর্কে শোনা। এমনটাই মনে করছেন আয়োজকরা। 

অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By