সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

৪ বিষয়ে কীভাবে একটি গণভোটের সিদ্ধান্ত নিতে হবে জানালেন আসিফ নজরুল

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:০৪ পূর্বাহ্ন

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, “সাধারণ নির্বাচনে যখন কোনও একটি দলকে ভোট দেওয়া হয় তখন কি সব কিছু পছন্দ করেন? সব করেন? সব তো করেন না। আপনি বিচার করেন অপছন্দনীয় কতোগুলা ব্যাপার আছে, পছন্দনীয় কতোগুলা ব্যাপার আছে, দুইটা সাইডে বিচার বিবেচনা করে আপনি ভোট দেন। এখানে চারটি প্রস্তাব, সবগুলো সংস্কার প্রস্তাব। সুতরাং চারটি প্রস্তাব বিবেচনা করে আপনার যদি মনে হয় অধিকতর সম্মত তাহলে ‘হ্যাঁ’ দেবেন, আর অসম্মত হলে ‘না’ দেবেন।”  

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 

আসিফ নজরুল বলেন, ‘গণভোটের জন্য প্রচারণা শুরু হবে আগামী ২-১ দিনের মধ্যে। নির্বাচন কমিশন ব্যাপক প্রচারণার প্রস্তুতি নিয়েছে। সরকারের পক্ষ থেকে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা, অন্যান্য যারা সংশ্লিষ্ট আছেন, তথ্য মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে, আমরা সবাই মিলে প্রচারণা করবো। প্রতিটি মানুষ যাতে বুঝতে পারে সেই মাত্রায় প্রচারণা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’   

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, গভীর বিশ্লেষণ করে লটারির মাধ্যমে এসপি নির্বাচন করা হয়েছে। যেনতেনভাবে লটারি করা হয়নি। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By