শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৫ গোলের ম্যাচে আবাহনীকে হারালো মোহামেডান

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৫৩ পূর্বাহ্ন

৩ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফেরার চেষ্টা করে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। ‍দুই গোল শোধ দিয়ে লড়াইটা জমিয়ে তুলেছিল। তবে সাদা-কালোরা শেষ পর্যন্ত ম্যাচ ড্র হতে দেয়নি। বাংলাদেশ ফুটবল লিগে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে আলফাজ আহমেদের দল। আবাহনীকে তারা ৩-২ গোলে হারিয়ে মৌসুমের প্রথম জয় পেলো।

জাতীয় দলের ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবল বন্ধ ছিল। সোমবার (২৪ নভেম্বর) ফের শুরু হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে এ দিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে মোহামেডানকে চেপে ধরে আবাহনী। ব্রাজিলিয়ান ব্রুনো মাতোস পায়ের কাড়িকুড়িতে মুগ্ধ করেন সমর্থকদের। তৃতীয় মিনিটে হাসান মুরাদের দূরপাল্লার শট মোহামেডান গোলকিপার লাফিয়ে উঠে আটকে দেন। তবে মোহামেডান ঘুরে দাঁড়িয়ে প্রথমার্ধে দুই গোল আদায় করে নেয়।

২০ মিনিটে আবাহনীর রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় মোহামেডান। ডান প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা স্যামুয়েল বোয়াটেংকে ঠেকাতে পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন মিতুল মারমা। তিনি কোনও চ্যালেঞ্জ জানানোর আগে কাটব্যাক করেন বোয়াটেং। যদিও তা গিয়ে পড়ে ইয়াসিন খানের পায়ে। সে সময় ইয়াসিনের কাছ থেকে বল কেড়ে নেন রহিম উদ্দিন। এরপর ফাঁকায় পোস্টে বল জালে পাঠাতে কোনও ভুল করেননি এই উইঙ্গার।

৩১ মিনিটে মুজাফফরের কর্নারে পা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন এলি কেকে এমানুয়েল। ৪২ মিনিটে ব্রুনো মাতোসের ফ্রি কিক সহজেই ঠেকান সুজন।

বিরতির পর মোহামেডান আক্রমণ শানায়। ৫৮ মিনিটে জাহিদ হাসান শান্তর ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান ৩-০ করেন স্যামুয়েল বোয়াটেং। তিন গোলে পিছিয়ে পড়ে আবাহনী নতুন উদ্যোমে খেলতে থাকে। ম্যাচে ফেরার চেষ্টায় প্রায় সফলও হয়। তবে দুই গোলের বেশি আসেনি।

৭২ মিনিটে কাজেম শাহের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন পাপন সিংহ। ৭৮ মিনিটে জটলার মধ্য থেকে ব্যবধান আরও কমান শেখ মোরসালিন। পরে আরও কয়েকবার চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি আবাহনী। লিগে আবাহনী ৩ ম্যাচে আগের এক পয়েন্ট নিয়েই রইলো। মোহামেডান সমান ম্যাচে চার পয়েন্ট পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By