সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

নির্বাচনের খরচের ব্যাপারে চিন্তার কিছু নেই: অর্থ উপদেষ্টা

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সংশোধনের কাজ আগামী মাসে (ডিসেম্বর) করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ডিসেম্বরে সংশোধন শেষে জানুয়ারিতে সংশোধিত বাজেট তৈরি রাখবো পরের সরকারের জন্য।

সোমবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে সালেহউদ্দিন আহমেদ এ কথা বলেন।

তিনি বলেন, মনে হচ্ছে নির্বাচনের তফসিল ঘোষণার পর ওরা (নির্বাচন কমিশন) আর নতুন করে কোনও খরচ চাইবে না। নিয়মিত ও জরুরি খরচ থাকতে পারে। তার ব্যবস্থা করা যাবে। তাদের কিছু তহবিল আছে, অর্থ মন্ত্রণালয় আছে। ফলে নির্বাচনের খরচের ব্যাপারে চিন্তা করার কিছু নেই।

গণভোট এবং সংসদ নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একদিনেই হওয়া উচিত। এটা নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে। প্রধান উপদেষ্টা এক দিনে নির্বাচন করার কথা বলে দিয়েছেন। সরকার থেকে আমরাও এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, তারা (নির্বাচন কমিশন) তো বলেছে যে, নির্বাচন ও গণভোটের জন্য প্রয়োজনীয় ব্যয় বাড়বে। এটি খোলাখুলি বলেছে। তারা এখন তাদের বাজেট সংশোধন করছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By