শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

অ্যামাজন প্রাইমে ঢাকার সিনেমা ‘ওমর’

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:২৯ পূর্বাহ্ন

আমেরিকান জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এলো ঢাকাই নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‘ওমর’। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে স্থান পাওয়ায় এর কলাকুশলীরা আনন্দিত। অন্য ভাষাভাষির দর্শকদের সুবিধার্থে রয়েছে ইংরেজি সাব-টাইটেল।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ষষ্ঠ চলচ্চিত্র ‘ওমর’ ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়। গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। যার কারণেই মৃত্যু হোক না কেন, বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদির পরিণতি শেষ পর্যন্ত কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোয় কাহিনি।

ওমর চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা প্রমুখ। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক। ‘ওমর’ নামটি দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

ছবিটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

Omar Amazon Prime link


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By