সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:২৩ পূর্বাহ্ন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, বৈঠকে দুই দেশের মধ্যে ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প সম্পর্কে সচেতনতা ও করণীয়, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও নিরাপত্তা ঝুঁকি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধ, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিদুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্স ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। অদূর ভবিষ্যতে বিদ্যমান এ সম্পর্ক আরও জোরদার হবে।’

রাষ্ট্রদূত সম্প্রতি সংঘটিত ভূমিকম্প সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বর্তমান সরকার ভূমিকম্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনাসহ ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। উন্নত মানের ফায়ার সরঞ্জাম ও ভূমিকম্পে উদ্ধার তৎপরতার আধুনিক ইকুইপমেন্ট সরবরাহসহ এ খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন।’ তিনি এ সময় বিভিন্ন অগ্নিদুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধিতেও দেশটির কারিগরি সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত এ খাতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠানোর অনুরোধ করেন।

রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’

নির্বাচনে নিরাপত্তা ঝুঁকি নেই উল্লেখ করে তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব ছড়ানো সম্পর্কে রাষ্ট্রদূত জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ফ্যাসিস্টের দোসররা দেশে-বিদেশে গুজব ও অপতথ্য ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।’

রাষ্ট্রদূত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সহজ, কিন্ত এটাকে থামানো কঠিন।’

ফ্রান্স দূতাবাসে নিরাপত্তা বৃদ্ধির বিষয়ে রাষ্ট্রদূত উপদেষ্টাকে অনুরোধ করলে তিনি বলেন, ‘আমরা ডিপ্লোমেটিক জোনে সামগ্রিকভাবে নিরাপত্তা বৃদ্ধি করেছি। এক্ষেত্রে সব দূতাবাসকে সমানভাবে নিরাপত্তা দেওয়া হচ্ছে।’

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অভ মিশন ফ্রিডেরিক ইনজা প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By