সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

‘ইএসজি’ সার্টিফিকেট কোর্স চালু করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্টের চুক্তি

সীমু দা
মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৬:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের রফতানিমুখী শিল্প খাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের উপযোগী পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন (ইএসজি) সার্টিফিকেট কোর্স চালু করতে যাচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি। সার্টিফিকেট কোর্স ইএসজির পূর্ণরূপ হচ্ছে—পরিবেশ, সামাজিক এবং সুশাসন।

সোমবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার (২৩ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে সমঝোতা স্মারক সই করেছে ব্র্যাক ইউনিভার্সিটি ও সুইসকন্টাক্ট।

এই চুক্তিতে ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে সই করেন ট্রেজারার আরিফুল ইসলাম এবং সুইসকন্টাক্টের পক্ষে সই করেন ফারজানা আমিন।

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, ইএসএস’র চেয়ারপারসন অধ্যাপক ওয়াশিকুর রহমান খান, ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইকোনমিকস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (ইএসএস) বিভাগের অধ্যাপক শহিদুর রহমান, বিশ্ববিদ্যালয়টির অধ্যাপক সৈয়দ এ মামুন এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইডেন দূতাবাসের ইনক্লুসিভ ইকোনমিক ডেভেলপমেন্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল, সুইসকন্টাক্টের কান্ট্রি ডিরেক্টর হেলাল হোসেন, প্রোগ্রেস প্রকল্পের কো-অর্ডিনেটর সায়েদুল আরেফিন, সিনিয়র অফিসার নওশীন আনজুম এবং সিনিয়র অফিসার সৈয়দা সুহাইমা আহমেদ।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সার্টিফিকেট কোর্সটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ইএসজি ফ্রেমওয়ার্ক, রিপোর্টিং, পরিমাপ, অর্থায়ন এবং ইন্ডাস্ট্রি-ভিত্তিক কেস স্টাডি সম্পর্কে যুগোপযোগী জ্ঞান। বিভিন্ন কারখানার কমপ্লায়েন্স, মানবসম্পদ ও সাস্টেইনিবিলিটির দায়িত্বে থাকা পেশাজীবীরা এই কোর্সটি করতে পারবেন। সেইসঙ্গে গ্র্যাজুয়েট, উন্নয়নকর্মী, বৈশ্বিক ব্র্যান্ড ও বায়িং হাউসে কাজ করছেন— এমন কেউও এই কোর্সে অংশ নিয়ে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।

এই সার্টিফিকেট কোর্সটি সুইসকন্টাক্টের প্রমোটিং গ্রিন গ্রোথ ইন দ্য রেডিমেড গার্মেন্ট সেক্টর থ্রু স্কিলস (প্রোগ্রেস) প্রকল্পের অংশ, যা সুইডেন ও সুইজারল্যান্ড দূতাবাসের অর্থায়নে পরিচালিত হচ্ছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By