শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জয়হীন রিয়াল মাদ্রিদ

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছিল রিয়াল মাদ্রিদের। তবে এখন খেই হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। সবশেষ তিন ম্যাচেই জয়হীন এমবাপ্পেরা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে হারের পর এবার লা লিগায় টানা দুই ম্যাচে ড্র করে পয়েন্ট হারিয়েছে।

এলচের বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে ২-২ গোলে ড্র করেছে রিয়াল। জাবি আলোনসোর দলের হয়ে গোল করেছেন ডিন হুইসেন ও জুড বেলিংহ্যাম।

লিগে টানা দুই ম্যাচে হোঁচট খেয়ে রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ১০ জয়, দুই ড্র ও এক হারে ৩২ পয়েন্ট সংগ্রহ। ৩১ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা। আর ১৬ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে এলচে।

ম্যাচের ৫৩ মিনিটে এগিয়ে যায় এলচে। সতীর্থের ব্যাকহিল থেকে কোর্তোয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান আলেশ ফেবাস।

৭৮ মিনিটে সমতায় ফিরে রিয়াল। কর্নার থেকে উড়ে আসা বলে ডান পায়ের শটে হুইসেন ব্যবধান ১-১ করেন।

৮৪ মিনিটে প্রতি-আক্রমণে থেকে দলকে এগিয়ে নেন আলভারো রদ্রিগেস। তিন মিনিট পর আবার সমতা টানে রিয়াল। দ্বিতীয় প্রচেষ্টায় জাল কাঁপান বেলিংহাম।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে এমবাপেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এলচের ডিফেন্ডার ভিক্তর। তবে ম্যাচের ফলে কোনও পরিবর্তন হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By