শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

মেসির নৈপুণ্যে ফাইনালে ইন্টার মায়ামি

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

লিওনেল মেসি ম্যাজিক চলছেই। এবার তার নৈপুণ্যে এমএলএস কনফারেন্স কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। মেসির হাত ধরেই এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নিলো দলটি।

সোমবার (২৪ নভেম্বর) ভোরে সেমিফাইনালে এফসি সিনসিনাটিকে ৪-০ গোল হারিয়েছে ইন্টার মায়ামি।

ম্যাচে একটি গোল ছাড়াও হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছেন মেসি। জোড়া গোল করেছেন আর্জেন্টাইন উইঙ্গার তাদিও আলেন্দে। ১৯ বছর বয়সী আরেক উইঙ্গার মাতেও সিলভেত্তির কাছ থেকে এসেছে একটি গোল ও অ্যাসিস্ট।

প্রতিপক্ষের মাঠে ১৯ মিনিটে ইন্টার মিয়ামি প্রতি আক্রমণ থেকে গোল পায়। বক্সে দারুণ এক ক্রস করেন সিলভেত্তি। আর মেসি মাথা ছুঁয়ে বল জড়িয়ে দেন। এমএলএস এই মৌসুমে ৩৯ বছর বয়সী মহাতারকার এটি ৩৫তম গোল। মায়ামির হয়ে সবশেষ আট ম্যাচে ১১ গোল করলেন ফর্মে থাকা মেসি।

৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। বক্সের বাম দিক থেকে মেসির অ্যাসিস্টে সিলভেত্তি প্রথম ছোঁয়ায় দূরের পোস্টে বল পাঠান। ক্লাবের হয়ে এটি তার প্রথম গোল।

এরপর ৬২ মিনিটে আলেন্দে দলের তৃতীয় গোলটি করেন। ৭৪ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান আলেন্দে। মেসির অসধারণ এক থ্রু-পাস ধরে ডান দিকের পোস্টে জোরালো শটে লক্ষভেদ করেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন উইঙ্গার।

স্বদেশী ফুটবলারের গোলে সহায়তা করে ফুটবল ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন এখন মেসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By