শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

নির্বাচন ব্যবস্থায় আস্থা ফেরাতে প্রচারণায় গুরুত্ব দেওয়ার আহ্বান কমনওয়েলথের

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

বাংলাদেশে নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরাতে প্রচার প্রচারণার দিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক।

কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

রবিবার (২৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে বৈঠকে বসেন।

বৈঠক প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, “কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যারের সঙ্গে দেখা করেছেন। উনি আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন—যে আমাদের প্রস্তুতি এবং আমাদের অগ্রগতি, আমাদের  প্রাসঙ্গিক বিষয়গুলো। সেগুলো সম্পর্কে ওনাদের ধারণা দেওয়া হয়েছে। আমাদের নির্বাচন সামগ্রী, মেটোরিয়াল রিকোয়ার ফর ভোটিং প্রিয়রড, আমাদের ওভারসিজ ভোটার যারা আছেন আউট অফ কান্ট্রি ভোটিং…সেটা প্রসেসটা চলছে। আমরা আশাবাদী বলেছি, আমাদের প্রত্যাশিত বিষয়টা সম্পন্ন হবে বলে উনারা আশাবাদ করেছেন।”

ইসি সচিব বলেন, “আইসিপিভির আওতায় দেশের ভেতরে অভ্যন্তরীণ ব্যবস্থায় যারা নিয়োজিত থাকেন তাদের ভোটের সুবিধায় আওতায় আনা হয়েছে। এটা শুনেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন। রেফারেন্ডামের (গণভোট) কথা বলেছেন যে রেফারেন্ডামটা একদিনে হবে—এটা আমাদের একটা বাড়তি দায়িত্ব। আমাদের প্রস্তুতি সম্পর্কে উনারা বলেছেন যে, এটা আপনাদের একটা চ্যালেঞ্জ। কিন্তু  আমাদের প্রস্তুতি নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি তাতে তারা আশাবাদী।”

তিনি বলেন, “মিসইনফরমেশন–ডিসইনফরমেশন– ফেক নিউজ নিয়ে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এ সমস্ত ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। আমরা বলেছি, আমাদের প্রস্তুতি আছে এবং আমরা প্রতিনিয়ত গণমাধ্যমের মাধ্যমে তথ্য সবাইকে জানাচ্ছি। পর্যাক্রমে আমরা এটাকে স্কেল আপ করবো—সেটাও জানিয়েছি।”

 

ইসি সচিব বলেন, “কমনওয়েলথ মহাসচিব বলেছেন ট্রাস্ট ইন ইলেকশন সিস্টেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট (নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা খুবই গুরুত্বপূর্ণ) এটার জন্য প্রচার প্রচারণাটা খুব জরুরি। আমরাও বলেছি যে হ্যাঁ, আমাদের দিক থেকে প্রচার প্রচারণা আছে এবং রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, “অবজারভার যারা বিদেশ থেকে আসবেন—তাদের ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করি, এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাব। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদের বলেছেন যে উনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টা দেশ। আমরা যদি কোনও সহযোগিতা চাই সেটা উনারা করার জন্য প্রস্তুত আছেন। ইউকে আমাদেরসহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।”

ইসি সচিব বলেন, “আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও জানতে চেয়েছিলেন। আমরা বলেছি যে আমরা সারাদেশকে—তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে আমরা ভাগ করছি এবং সে ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন গুলোকে সামাল দেবো।”

ইসি কী ধরনের সহযোগিতা করতে চাইবে এবং কমনওয়েলথ কখন-কতজন পর্যবেক্ষক পাঠাবেন জানতে চাইলে সচিব বলেন, “আমরা যেকোনও সহযোগিতা চাইলে তাদের সক্ষমতার ভেতরে তারা আমাদেরকে করবেন। এখন এটা চাওয়ার দায়িত্বটা আমাদের।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By