সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের প্রশংসায় কমনওয়েলথ মহাসচিব

সীমু দা
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। রবিবার (২৩ নভেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়েকে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রধান বিচারপতি।

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বৈঠকের সময় কমনওয়েলথ মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং অর্জিত সাফল্যের পেছনে প্রধান বিচারপতির দূরদর্শিতা ও নেতৃত্বের ভূমিকার কথা স্বীকার করেন। তিনি উল্লেখ করেন, বিচার বিভাগের স্বচ্ছতা, দক্ষতা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগগুলো অত্যন্ত অর্থবহ এবং বাস্তবসম্মত।

কমনওয়েলথের মহাসচিব বিশেষভাবে উল্লেখ করেন, দেশের উচ্চ আদালতের বিচারপতি নিয়োগের জন্য গঠিত সুপ্রিম জুডিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল প্রতিষ্ঠার মাধ্যমে নিয়োগ পদ্ধতিতে ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণে একটি নতুন মাত্রা লাভ করেছে। 

এছাড়াও, গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ কর্তৃক সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার বিষয়টি চূড়ান্তভাবে অনুমোদন হওয়া প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, এর ফলে বিচার বিভাগের কার্যকর পৃথকীকরণ ত্বরান্বিত হবে এবং বিচার বিভাগ তার নিজস্ব কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সক্ষম হবে।

বৈঠকের সময় কমনওয়েলথের মহাসচিব প্রধান বিচারপতির গৃহীত বিচার বিভাগীয় সংস্কারের রোডম্যাপের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জনে কমনওয়েলথ সচিবালয় বাংলাদেশের বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।

প্রধান বিচারপতি এ সফর ও গঠনমূলক আলোচনার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের বিচার বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা ও মৌলিক মানবাধিকারের সুরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। কমনওয়েলথ মহাসচিবের এ সফরের মধ্য দিয়ে কমনওয়েলথ সচিবালয় ও বাংলাদেশের বিচার বিভাগের মধ্যে দীর্ঘমেয়াদি সহযোগিতার এক নতুন দ্বার উন্মোচিত হলো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By