শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

নিউক্যাসলের কাছে হেরে শিরোপা লড়াইয়ে বড় ধাক্কা সিটির

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন

প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে প্রত্যাশিত ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। এই হারে শিরোপা লড়াইয়ের পথে বড় ধাক্কা খেয়েছে পেপ গার্দিওলার দল।

সেন্ট জেমস’ পার্কে দ্বিতীয়ার্ধে হার্ভি বার্নসের গোলে পিছিয়ে পড়ে সিটি। কিছুক্ষণ পরই রুবেন দিয়াজের গোলে সমতা ফেরায় তারা। কিন্তু দিয়াসের গোলের পরপর আবার আঘাত হানে নিউক্যাসল। বার্নসের দ্বিতীয় গোলটি বেশ বিতর্কিত হলেও দীর্ঘ ভার পর্যালোচনার পর টিকে গেছে। ব্রুনো গুইমারেসের সম্ভাব্য অফসাইডকে পাত্তা দেননি ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি। 

বার্নসের দ্বিতীয় গোলের আগে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর ফাউল হয়েছিল বলে দাবি করেন গার্দিওলা। প্রথমার্ধে ফিল ফোডেনের দাবি করা পেনাল্টি প্রত্যাখ্যান হওয়াতেও ক্ষুব্ধ ছিলেন। তাই শেষ বাঁশির পর রাগে মাঠে ঢুকে রেফারি স্যাম ব্যারটের কাছে অভিযোগ জানান সিটি কোচ। তবে পরে নিজেই বলেন, ‘সব ঠিক আছে।’

নিউক্যাসলের দ্বিতীয় গোল নিয়ে তীব্র ব্যঙ্গসহ মন্তব্য করেন গার্দিওলা, ‘বোর্নমাউথ ম্যাচেও এমন হয়েছিল, এই ম্যাচেও হলো। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি যা সিদ্ধান্ত দিয়েছে, সেটাই। তারা খুব ভালো করে সব জানে। দোন্নারুম্মা যে অভিযোগ করেছে, সেটাই বোঝায় কিছু ভুল হয়েছিল।’

তার মতে, ‘ম্যাচটা রোমাঞ্চকর ছিল, দু’দলই সুযোগ পেয়েছে। তবে একপর্যায়ে খেলার গতি আমাদের বিপক্ষে যায়, আমরা আর ফিরতে পারিনি।’

প্রিমিয়ার লিগে সিটির এটি চতুর্থ হার। তারা নেমে গেছে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে তারা। 

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত ফর্মে ছিল সিটি। সব প্রতিযোগিতা মিলে আগের আট ম্যাচের সাতটিতেই জিতেছিল। কিন্তু নিউক্যাসলের মাঠে এসে সেই ছন্দ হারিয়ে ফেলেছে।  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By