শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৭:০০ পূর্বাহ্ন

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসতে যাচ্ছে আগামী ১০ জানুয়ারি থেকে। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ এই প্রতিপাদ্য নিয়ে রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে হবে এই উৎসব।

নিশ্চিত করেছেন উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

আরও জানান, এবারের উৎসবে ৭৫টি দেশের পূর্ণ ও স্বল্প দৈর্ঘ্যের ২৫০টি সিনেমা দেখানো হবে। এর মধ্যে বাংলাদেশের সিনেমা থাকছে ৬৭টি।

এবারের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’য় নির্বাচিত হয়েছে মোট আটটি সিনেমা। এর মধ্যে রয়েছে হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতির ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।

উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘উৎসবের প্রস্তুতি জোর কদমে চলছে। সিনেমা নির্বাচন, শিডিউল তৈরি করা, সব কাজ আমরা গুছিয়ে এনেছি।’

‘বাংলাদেশ প্যানোরমা’সহ এবারও উৎসবে থাকছে ১০টি বিভাগ। তা হলো এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস। তিনটি ভেন্যুতে হবে এবারের উৎসব। সেগুলো হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

জানা গেছে, এবারের উৎসবে ‘চাইনিজ ফিল্ম উইক’ নামে চীনা চলচ্চিত্রের ১২০ বছর পূর্তি উদযাপন করা হবে। স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে দেশটির ১৫টি ছবি দেখানো হবে উৎসবে। এছাড়া উৎসবে চতুর্থবারের মতো থাকবে মাস্টারক্লাস। ভিন্ন দেশের তিনজন স্বনামধন্য নির্মাতা আসবেন এই মাস্টারক্লাস নিতে।

বলা দরকার, ১৯৯২ সাল থেকে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By