মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

‘ড্যান্স ইউএসএ ড্যান্স’ চ্যাম্পিয়ন স্তুতি দাস

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পূর্বাহ্ন

নাচ একটি নান্দনিক এবং প্রায়শই প্রতীকী শিল্প, যা দর্শকদের মনোরঞ্জন ও আনন্দ দেয় এবং সামাজিক বন্ধন দৃঢ় করতে সাহায্য করে। এর মাধ্যমে শরীর, মন ও আত্মার মধ্যে এক ধরণের ভারসাম্য তৈরি হয়, যা একে একটি শক্তিশালী যোগাযোগ মাধ্যমে পরিণত করে।

বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টিভি চ্যানেল আরটিভি ২০২৪ সালে প্রথমবার আয়োজন করেছিল ‘নাচবে তুমি দেখবে বিশ্ব’ এই স্লোগানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলা ভাষাভাষীদের নিয়ে ড্যান্স রিয়েলিটি শো। নাম ‘ড্যান্স ইউএসএ ড্যান্স’- সিজন-১। এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন স্তুতি দাস। 

গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ আমেরিকার নিউ ইয়র্কে আরটিভির নিজস্ব স্টুডিওতে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এদিন জানা গেছে, প্রতিযোগিতায় ১ম রানার-আপ হয়েছেন কৃষ্ণা প্রিয়া দেব এবং দ্বিতীয় রানার-আপ মায়া এ্যাঞ্জেলিনা। এছাড়াও চতুর্থ হয়েছেন সুহাইলা উদ্দিন এবং পঞ্চম হয়েছেন ফাসির কবির। আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বিজয়ীদের অভিনন্দন জানান এবং যারা সেরাদের তালিকায় আসতে পারেননি, তাদের জন্যও শুভকামনা জানান তিনি।

সৈয়দ আশিক রহমান বলেন, ‘নৃত্য হলো লুকিয়ে থাকা আত্মার ভাষা। নৃত্য সামাজিক বন্ধন দৃঢ় করে এবং বিভিন্ন সংস্কৃতিতে সামাজিক মিথস্ক্রিয়া ও বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাই সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং বাঙালী সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আগামী বছর আবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান রেখে যাচ্ছি।’

এই আয়োজনের টাইটেল স্পন্সর গোল্ডেন এজ, নিউজ পেপার পার্টনার-সাপ্তাহিক আজকাল ও অনলাইন পার্টনার-বায়ান্ন টিভিসহ সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আরটিভির সিইও। চূড়ান্ত পর্বে বিজয়ীদের সঙ্গে আয়োজকরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By