শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

হেডের ঝড়ো সেঞ্চুরিতে দুই দিনেই পার্থে অবিশ্বাস্য জয় অস্ট্রেলিয়ার 

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:৩২ পূর্বাহ্ন

ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরিতে অ্যাশেজের প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডকে হারিয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।  

পার্থে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে এক সেশনের মধ্যেই ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে অজি দল। ১৯২১ সালের পর প্রথমবারের মতো দুদিনে শেষ হওয়া কোনও অ্যাশেজ টেস্টে হেড খেলেছেন ইতিহাসের দ্বিতীয় দ্রুততম অ্যাশেজ সেঞ্চুরি। যেটি করেছেন ৬৯ বলে। তার ১২৩ রানের ইনিংসে অস্ট্রেলিয়া ২০৫ রানের লক্ষ্য তাড়া করেছে মাত্র ২৮.২ ওভারে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিক দল। জয়ের কাছে থাকা অবস্থায় হেড বিদায় নিলে লক্ষ্য তাড়া করেন মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। লাবুশেন অপরাজিত থাকেন ৫১ রানে, স্মিথ ২ রানে।

অজিদের জন্য এটি ছিল নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর গল্প। প্রথম ইনিংসে ৪০ রানে পিছিয়ে ছিল তারা। দ্বিতীয় দিন লাঞ্চের পর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর যখন ১ উইকেটে ৬৫, তখনও স্বাগতিকরা কার্যত ১০৫ রানে পিছিয়ে। সেখান থেকেই ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দেয় অজি দল। মিচেল স্টার্কের ৩ উইকেট, স্কট বোল্যান্ডের ৪ উইকেট ও ব্রেন্ডন ডগেটের ৩ উইকেট শিকারে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড অলআউট হয়েছে ১৬৪ রানে। প্রথম ইনিংসে ৭ উইকেটসহ মোট ১০টি শিকারে স্টার্ক হয়েছেন ম্যাচসেরা।  

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে মাত্র ১১ ওভারে ৩৯ রানে হারায় ৬ উইকেট। ৫ বলের মধ্যে পড়েছে ৩ উইকেট! এই ধসের সময় বিদায় নেন ওলি পোপ, হ্যারি ব্রুক ও জো রুট। তাতে ভেঙে পড়ে মিডল অর্ডার। গাস অ্যাটকিনসন ও ব্রাইডন কার্স অর্ধশত রানের জুটি গড়লেও দল ১৬৪ রানে গুটিয়ে যায় ৩৪.৪ ওভারে। ইংল্যান্ডের শেষ ৯ উইকেট পড়েছে মাত্র ৯৯ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ১৭২ ও ১৬৪
অস্ট্রেলিয়া: ১৩২ ও ২০৫/২

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By