শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো দিনাজপুর

সীমু দা
রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন

প্রথমবারের মতো জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতলো দিনাজপুর।  প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনালে ৩-২ গোলে সিরাজগঞ্জকে হারিয়ে ট্রফি ঘরে নিয়েছে উত্তরের জেলাটি।

শনিবার (২২ নভেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে ভালোই উত্তাপ ছড়িয়েছিল দুই দল। শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। আক্রমণ, প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে।

অধিনায়ক সাগর মোহান্তর গোলে ১৩ মিনিটে লিড নেয় দিনাজপুর। প্রতিপক্ষের বক্সে একাধিক আক্রমণ শানালেও সমতায় ফিরতে পারেনি সিরাজগঞ্জ । ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দিনাজপুর । বিরতির পর হয়েছে আরও ৪ গোল।

৬০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে বা পায়ের ফ্রি কিক শটে দিনাজপুরের লিড দ্বিগুণ করেন প্রদীপ সরেন। দুই মিনিট পর উজ্জ্বল হোসেনের দারুণ গোলে ব্যবধান কমায় সিরাজগঞ্জ। এক গোল পরিশোধের পর আরও মরিয়া হয়ে ওঠে সিরাজগঞ্জ।

যোগ করা সময়ে আসে সমতাসূচক গোল। পেনাল্টি পায় সিরাজগঞ্জ। সফল স্পটকিকে দলকে ২-২ সমতায় ফেরান হাসান আলী। তাতে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শুরুতেই এগিয়ে যেতে পারত সিরাজগঞ্জ। নিজেদের ভুলে সুযোগ হাতছাড়া করে দলটি। অতিরিক্ত সময়ের ১১ মিনিটে দারুণ এক ভলিতে ইয়াসিন আলী দিনাজপুরের ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।

শেষ ১৫ মিনিটে একাধিক সুযোগ পায় সিরাজগঞ্জ। তবে ফিনিশারের অভাবে গোল আসেনি। শেষ বাঁশি বাজতেই শুরু হয় দিনাজপুরের উৎসব।

ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় ৫ লাখ টাকা। আর রানার্সআপ দল পেয়েছে ৩ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By