বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

শুরুতেই টানা দুই ওভারে উইকেট হারিয়েছে বাংলাদেশ

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪৩ ওভারে ১৮১/৩, লিড ৩৯২ ( মুমিনুল ৩০*, মুশফিকুর ৪*; জয় ৬০, সাদমান ৭৮, শান্ত ১)

আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (টাকার ৭৫*; স্টার্লিং ২৭, বালবার্নি ২১, কারমাইকেল ১৭, ক্যাম্ফার ০, টেক্টর ১৪, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, জার্ডান ৪৯, হোয়ে ৪, হামফ্রিজ ৪)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (এবাদত ১৮*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩, মুশফিক ১০৬, মিরাজ ৪৭, লিটন ১২৮, তাইজুল ৪, মুরাদ ১১, খালেদ ৮) 

মিরপুর টেস্টে চতুর্থ দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৭৬ রানের পর আয়ারল্যান্ডকে তৃতীয় দিন ২৬৫ রানে থামিয়েছে স্বাগতিক দল। ২১১ রানে এগিয়ে থেকেও সফরকারীদের ফলোঅন করায়নি তারা। তার পর দ্বিতীয় ইনিসে অসাধারণ প্রতিরোধে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। জয় পঞ্চম ফিফটি তুলে গতকাল দিনের শেষ ভাগে ৬০ রানে ফিরলেও ধরে খেলছিলেন আরেক ওপেনার সাদমান। তাকে যোগ্য সঙ্গ দেন মুমিনুল হক। 

দুজনেই দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৫৬ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নেমেছিলেন। কিন্তু দিনের চতুর্থ ওভারেই ভাঙে সাদমানের প্রতিরোধ। ব্যক্তিগত ৭৮ রানে সাজঘরে ফেরেন ওপেনার সাদমান ইসলাম। ম্যাকব্রাইনের বলে এলবিডাব্লিউ হয়েছেন তিনি। পরের বলে জর্ডান নিলের শিকার হন নতুন নামা নাজমুল হোসেন শান্তও। শর্টার লেন্থের বলে ছিল বাড়তি বাউন্স, শান্ত ব্যাকফুটে ডিফেন্ড করতে গিয়ে গালিতে বালবার্নির হাতে ক্যাচ দিয়েছেন। তবে বাংলাদেশ বড় লিডের পথে অনায়াসে এগিয়ে চলেছে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By