শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ট্রফি কার, সিরাজগঞ্জ নাকি দিনাজপুরের

সীমু দা
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২০ পূর্বাহ্ন

অনেক দিন পর জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ মাঠে গড়িয়েছে। ৩০ আগস্ট শুরুর পর এবার ফাইনালের অপেক্ষা।  শনিবার (২২ নভেম্বর) সিরাজগঞ্জ ও দিনাজপুর জেলা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ট্রফির জন্য ম্যাচটি  শুরু হতে যাচ্ছে  বেলা ২টা ৪৫ মিনিটে।

এর আগে ১১ নভেম্বর প্রথম সেমিফাইনালে দিনাজপুর ৩-২ গোলে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে ওঠে। পরের দিন দ্বিতীয় সেমিফাইনালে যশোরকে ২-০ গোলে হারায় সিরাজগঞ্জ।

ফাইনাল উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হয় সংবাদ সম্মেলন। সেখানে ট্রফি জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন দুই দলের প্রতিনিধিরা।

দিনাজপুর দলের কোচ শামিম আহমেদ বলেন, আমার লক্ষ্য ছিল শুধু সদর না, গ্রাম থেকেও খেলোয়াড় বাছাই করা এবং তাদের নিয়ে দল গঠন করা। আমরা সেই দল নিয়ে ফাইনালে উঠেছি। অবশ্যই সিরাজগঞ্জ আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তবে আমরা শিরোপা জিততে আশাবাদী।

এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ আট পর্যন্ত খেলাগুলো হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। তাতে সুফল দেখেন দিনাজপুর কোচ, ‘এটি খুব ভালো দিক ছিল। স্বাগতিক হলে সুবিধা পাওয়া যায়। আবার অ্যাওয়ে গেলে চাপে পড়ে যাই। সেটা ওভারকাম করতে কী করতে হয়, তা আমরা শিখেছি। যাই হোক, হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে ভালো হয়।’

দিনাজপুর দলের অধিনায়ক মাসুদ রানা নিজ দলের শক্তি জানাতে গিয়ে বলেন, ‘টার্ফে খেলার অভিজ্ঞতা আছে আমাদের দলের। আর ফাইনাল হবে টার্ফে, এটা আমাদের এগিয়ে দেবে।’

শিরোপা ছাড়া ঘরে ফিরতে চায় না সিরাজগঞ্জও। দলের কোচ মাহবুব আলম পিয়াল বলেন, ‘৩৯ বছর পর এই প্রথম আমাদের জেলা ফাইনালে উঠেছে। আপনারা জানেন, যমুনাঘেঁষা জেলা আমরা। অনেক কাঠখড় পুড়িয়ে এসেছি। এখান থেকে শিরোপা হাতে ফিরতে চাই।’

অধিনায়ক মো. মিলন জানান, আমাদের টিমে অনেক জুনিয়র খেলোয়াড়। হোম-অ্যাওয়ে ম্যাচ ছিল, জানতাম চ্যালেঞ্জ থাকবে। এখন আমরা ফাইনালে খেলতে যাচ্ছি। সবার কাছে দোয়া প্রার্থী। ৮-১০টা বাসে সমর্থকরা আসবেস খেলা দেখার জন্য, সিরাজগঞ্জকে সাপোর্ট দেওয়ার জন্য।

টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, ‘খেলাটার উদ্দেশ্য ছিল তৃণমূল থেকে খেলোয়াড় সংগ্রহ করা। সুপার সিক্সটিন থেকে এখন পর্যন্ত ৪৩ জন ফুটবলার নজরে রেখেছি। কাল ফাইনাল, এখান থেকে হয়তো আরও কয়েকজন পাবো। এলিট অ্যাকাডেমির মাধ্যমে তাদের পরিচর্যা করবো। দেশের জন্য প্রস্তুত করবো।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By