শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

শততম টেস্টে সেঞ্চুরি করে মুশফিকের ইতিহাস

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন

দ্বিতীয় টেস্টে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ প্রথম ইনিংসে ৯৫ ওভারে ৩০৫/৪ (লিটন ৫৮*, মুশফিক ১০১*; সাদমান ৩৫, জয় ৩৪, শান্ত ৮, মুমিনুল ৬৩) 

নিজের শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে ছিলেন মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ হওয়ায় অপেক্ষায় ছিলেন। অবশেষে দ্বিতীয় দিনের তৃতীয় বলেই ইতিহাসে নাম লেখান তিনি। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এই বিরল কীর্তিতে টেস্ট ইতিহাসের এগারো নম্বর ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিক। এই সেঞ্চুরিতে আবার বাংলাদেশের হয়ে মুমিনুলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে ভাগও বসিয়েছেন। তার পরের বলে ২০তম ফিফটি তুলে নেন লিটন দাসও।

প্রথম দিন মিরপুরে টস জিতে ফিফটি প্লাস রানের ওপেনিং জুটির পর প্রথম সেশনে ৩টি উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তার পর অবশ্য তারা ঘুরে দাঁড়ায় দারুণ প্রতিরোধে। দ্বিতীয় সেশনে মুমিনুল হক-মুশফিকুর রহিম মিলে গড়েন প্রতিরোধ। তৃতীয় সেশনে চায়ের বিরতি থেকে মুশফিক ২৮তম টেস্ট ফিফটি তুলে নিলেও ৬৩ রানে কাটা পড়েন মুমিনুল। তাতে ভাঙে ১০৭ রানের জুটি। এর পর অসাধারণ ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান মুশফিকুর রহিম। লিটনকে নিয়ে গতকাল যোগ করেন ৯০* রান। তারা আজ ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিন শুরু করেছেন। 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By