শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ভারতকে হারিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

এশিয়ান কাপ বাছাইয়ে শেখ মোরসালিনের দেওয়া একমাত্র গোলে ২২ বছর পর ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এমন জয়ের পর সুখবর পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। ১৮৩ থেকে উঠে এসেছে ১৮০–তে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে মাঠে নামার আগে র‍্যাঙ্কিংয়ে দুই দলের দূরত্ব ছিল ৪৬ ধাপ। গত ফিফা উইন্ডোতে ভারতের আগে নেপালের বিপক্ষে খেলেছেন হামজা–শমিতরা। জাতীয় স্টেডিয়ামে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সেই ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েও জিততে পারেনি স্বাগতিকেরা। শেষ মুহূর্তের গোলে ম্যাচ ২–২ গোলে ড্র করেছে নেপাল। সর্বশেষ হালনাগাদে ১৭.১৩ রেটিং পয়েন্ট বেড়েছে। সবমিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে তা ছিল ৮৯৪.০৬। বাংলাদেশের কাছে হেরে ৬ ধাপ অবনতি হয়েছে ভারতের। ১৩৬ থেকে ১৪২–এ নেমেছে তারা। নেপালেরও অবনতি হয়েছে দুই ধাপ (১৮২)। 

র‍্যাঙ্কিংয়ের সেরা দশেও হয়েছে অদলবদল। মরক্কোকে পেছনে ফেলে ১০ নম্বরে আছে ক্রোয়েশিয়া। দুই ধাপ এগিয়ে পাঁচে আছে ব্রাজিল। তারা পেছনে ফেলেছে পর্তুগাল (৬) ও নেদারল্যান্ডসকে (৭)। ৮ নম্বরে বেলজিয়াম ও ৯-এ রয়েছে জার্মানি। 

যথারীতি শীর্ষে থেকে বছর শেষ করছে স্পেন। দুইয়ে আর্জেন্টিনা, তিনে ফ্রান্স ও চারে রয়েছে ইংল্যান্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By