শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে বাংলাদেশ-ভারত ম্যাচ, দেখবেন কোথায়?

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পূর্বাহ্ন

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ, ভারতের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। তবু আজ মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে দুই দলের লড়াইটা আনুষ্ঠানিকতার মনে হলেও দক্ষিণ এশিয়ার ডার্বি বলে পরিচিত ম্যাচটা আসলে মর্যাদা রক্ষার। ম্যাচ শুরু হবে রাত ৮টায়। তার আগে দেখে নেওয়া যাক দর্শকরা ঘরে বসে কীভাবে ম্যাচটা উপভোগ করতে পারবেন। 

টিভিতে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। আই স্ক্রিন, বঙ্গ বিডি, র‌্যাবিটহোল থেকে শুরু করে ফ্যানকোড অ্যাপেও দর্শকরা ম্যাচটা দেখতে পারবেন।   

এবার দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যান। ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকা বাংলাদেশ আজ প্রতিবেশীদের বিপক্ষে জয়ের লক্ষ্যেই নামবে। দুই দলের র‌্যাঙ্কিং ভারত ১৩৬তম, বাংলাদেশ ১৮৩তম। 

মুখোমুখি লড়াইয়ে ভারতের বিপক্ষে ৩২ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটি। সর্বশেষ জয় সেই ২০০৩ সালে ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে। এর আগে ১৯৯১ ও ১৯৯৯ সালের সাফ গেমসে এসেছিল বাকি দুই জয়। এরপর ১০ ম্যাচে ভারত জিতেছে চারটিতে, বাকি ছয়টি ড্র। সাম্প্রতিক ছয় লড়াইয়ের পাঁচটিও ড্রয়ে শেষ হয়েছে।

তাছাড়া বাংলাদেশ ১৬ বছর পর ঘরের মাঠে ভারতের মুখোমুখি হচ্ছে। ভারত সর্বশেষ বাংলাদেশে খেলেছিল সেই ২০০৯ সালের ১১ ডিসেম্বর। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By