শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জার্মানিকে বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

সীমু দা
বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৬ পূর্বাহ্ন

নারী কাবাডি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার তুলনামূলক অনভিজ্ঞ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়েছেন রুপালী আক্তাররা। 

শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস স্মৃতি আক্তাররা শুরু থেকেই প্রতিপক্ষকে আটকে এবং রেইডে পয়েন্ট নিতে থাকেন। মাত্র পাঁচ মিনিটেই জার্মানদের প্রথমবার অলআউট করে স্বাগতিকরা। ১০-০ তে এগিয়ে তখন রুপালী আক্তারের দল। আধিপত্য বিবেচনায় বাংলাদেশ এই ম্যাচে প্রায় সব খেলোয়াড়কেই পরখ করে নেয়। মাত্র ২০২৩ সালে কাবাডি শুরু করা জার্মান মেয়েরা সামান্য প্রতিরোধ গড়তে পেরেছে। শারীরিক গঠনে শক্তপোক্ত হলেও বাংলাদেশ তাদের বিপক্ষে টেকনিকেই এগিয়ে গেছে।

দশম মিনিটে দ্বিতীয়বার অলআউট হয়েছে জার্মানরা ২২-৫ ব্যবধানে। ২৮-৯ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধে জার্মানি বেশ কিছু পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকদের কিছুটা অমনোযোগিতার সুযোগে। ম্যাচের ৬ মিনিট বাকি থাকতে জার্মানি তৃতীয়বার অলআউট হয়, তবে তখন পয়েন্ট ৪৩-২১। শেষ পর্যন্ত ৫৭-২৭ ব্যবধানে ম্যাচ শেষ করেছে বাংলাদেশ। এর মধ্যে জার্মানদের আরও একবার অলআউট করেছেন বাংলাদেশের মেয়েরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By