শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

জামালকে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের প্রশ্ন, ‘ভারতের বিপক্ষে তো অনেক চাপ?’

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

ভারত-বাংলাদেশ ফুটবল ম্যাচ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে। হোক না সেটা নিয়মরক্ষার। জাতীয় স্টেডিয়ামে এরই মধ্যে টিকিট নিয়ে হাহাকার। এই রেশ অন্য খেলার খেলোয়াড় কিংবা কোচদেরও স্পর্শ করেছে। তাদের একজন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ ফিল সিমন্স। ভারতের বিপক্ষে বাংলাদেশ কী করতে পারে, চাপ কেমন- সেটাও জেনেছেন নিজের আগ্রহে। 

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সোমবার সংবাদ সম্মেলনে কালকের ম্যাচ নিয়ে সবার কেমন অনুভূতি তা জানাতে গিয়ে সকালে সিমন্সের সঙ্গে কথোপকথন তুলে ধরেন। হোটেল সোনারগাঁওয়ে সকালে নাস্তা করতে যাওয়ার সময় লিফটের ভেতরে বাংলাদেশের ক্রিকেট দলের হেড কোচের সঙ্গে দেখা জামাল ভূঁইয়ার। সেখানেই তার কাছে সিমন্সের প্রশ্ন ছিল, ‘ভারতের বিপক্ষে ম্যাচে তো অনেক চাপ? কী মনে হচ্ছে?’

স্বভাবসুলভ উত্তরে জামাল বলেছেন,‘‘ফুটবলারদের জন্য চাপ থাকাটা স্বাভাবিক। আমি বলেছি চাপ সবসময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ।পরে তিনি বললেন,‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকবো।’’

ম্যাচের গভীরতা বোঝাতে জামাল সংবাদ সম্মেলনে বললেন,‘ক্রিকেটের দিকটা যদি দেখেন, তারাও এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। শুধুমাত্র সমর্থক কিংবা পরিবার নয়। অন্যান্য খেলাধুলার লোকেরাও আগ্রহ দেখাচ্ছে। সারা বাংলাদেশ এ খেলা দেখবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By