শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের বিপক্ষে ‘চাপ’ অনুভব করছেন ভারত কোচ

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন

শুরু থেকে খালিদ জামিল সতর্ক। সংবাদ সম্মেলনে যত প্রশ্ন করা হোক না কেন, ছোট বাক্যে উত্তর দেওয়াই ছিল তার লক্ষ্য। নিজস্ব গণ্ডির বাইরে  বাড়তি কথা কিংবা ব্যাখ্যা দেননি ৪৮ বছর বয়সী কোচ। যদিও অল্প কথার মধ্যেই জানিয়ে দিলেন, এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে রাত ৮টার ম্যাচের আগে ‘চাপ’ অনুভব করছেন তিনি।

এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল। গত মার্চে শিলংয়ে গোলশূন্য ড্র হয়েছিল। বাছাই থেকে আগেই বাদ বাংলাদেশ ও ভারত। চার ম্যাচে জয় নেই কারও। বাকি দুই ম্যাচ তাই দুই দলের জন্য ‘সি’ গ্রুপের টেবিলে তৃতীয় স্থানে থাকার লড়াই। 

পরিসংখ্যানের পাতায় যদিও ভারতের-ই আধিপত্য। সবশেষ ২০০৩ সালের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে হেরেছিল তারা। পরের দুই দশক ভারতকে আর হারাতে পারেনি। ড্র কিংবা হারতে হয়েছে বাংলাদেশকে। তারপরও হামজা-শমিতের বাংলাদেশকে সমীহ করছেন খালিদ জামিল, ‘হ্যাঁ, বাংলাদেশ খুব ভালো দল। তাদের ভালো খেলোয়াড় আছে। আমি দেখেছি, তাদের গুণগত মান আছে। ঘরে-বাইরে তাদের খেলায় অনেক উন্নতি হয়েছে। সবাই জানে ম্যাচটি কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটি ম্যাচের মতোই প্রস্তুতি নিয়েছি, প্রস্তুতিতে কোনও বদল নেই। কিন্তু সবাইকে দায়িত্ব নিতে হবে।’

কতটা চাপ অনুভব করছেন জানতে চাইলে ভারতের সাবেক এই মিডফিল্ডার অল্প বাক্যে বলেছেন, ‘হ্যাঁ, চাপ আছে। সবাই জানে দায়িত্ব নিতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে।’

শিলংয়ের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরেছিলেন সুনিল ছেত্রী। কিংবদন্তি এই স্ট্রাইকার অবশ্য এবার জায়গা পাননি। আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে প্রশ্ন উঠলে সেখানেও ভারতের কোচ জবাব দিয়েছেন অল্পতে ,‘সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছে (তাই আমাদের ভাবনায় নেই)।’

হামজা চৌধুরী, শমিত সোমের মতো প্রবাসীদের নিয়ে বাংলাদেশ এখন আগের চেয়ে শক্তিশালী বলে মানছেন খালিদ। তবে তিনি নির্দিষ্ট কাউকে নিয়ে ছক কষছেন না, ‘আমরা শুধু একজন খেলোয়াড় নিয়ে ভাবি না। বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো। তাই আমরা পুরো দলকে নিয়েই ভাবছি।’

কয়েকমাস আগে বাংলাদেশ সফর বাতিল করেছিল ভারতীয় ক্রিকেট দল। সাম্প্রতিক নানা ইস্যুতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরই মধ্যে ফুটবল দলের ঢাকায় আসা নিয়েও প্রশ্নের মুখোমুখি হয়েছেন ভারতের কোচ। কিছুটা গম্ভীর ভঙ্গিতে জবাবে বলেছেন, ‘না, আমরা এখানে ফুটবল খেলতে এসেছি। শুধু ম্যাচে মনোযোগ দিচ্ছি, নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই।’

বাছাই পেরুনোর আশা শেষ হয়ে যাওয়ায় এই ম্যাচ থেকে ভারত কী পেতে চায়-এই প্রশ্নে খালিদ বরাবরের মতো অল্প উত্তরে বলেছেন, ‘এটি কোনও প্রীতি ম্যাচ নয়, বাছাই ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ।’

অস্ট্রেলিয়া প্রবাসী রায়ানের ফিফা থেকে ছাড়পত্র আসেনি। তবে তার জন্য অপেক্ষা করছে সবাই। তাকে না পেলে অন্য পরিকল্পনা কোচের। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By