মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

রুনা লায়লার জন্মদিনে ‘কোক স্টুডিও বাংলা’র গান ও নতুন উপন্যাস

সীমু দা
মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:১১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ (১৭ নভেম্বর)। জীবনের ৭২ বসন্ত পেরিয়ে ৭৩-এ পা রেখেছেন তিনি। এ উপলক্ষে নানান আয়োজনে উদযাপন করা হয়েছে বিশেষ দিনটি। ‘কোক স্টুডিও বাংলা’য় এসেছে তার গাওয়া গান। টেলিভিশনের পর্দায় সাক্ষাৎকার দিয়েছেন তিনি। এছাড়া বের হচ্ছে গুণী এই শিল্পীর সংগীত জীবনে অনুপ্রাণিত নতুন একটি উপন্যাস।

গতকাল (১৬ নভেম্বর) রাতে কোক স্টুডিও বাংলা’র তৃতীয় মৌসুমের শেষ গান হিসেবে প্রকাশিত হয় ‘মাস্ত কালান্দার’। আমির খসরুর লেখা ও সুর করা জনপ্রিয় এই সুফি গান নতুন আঙ্গিকে গেয়েছেন রুনা লায়লা। এর শুরুতে হাছন রাজার একটি গানের অংশবিশেষ গেয়ে শোনান মাখন মিয়া। এছাড়া এতে কণ্ঠ দিয়েছেন মুর্শিদিবাদী, রিপন বগা, অনিমেষ রয়, জান্নাত, সুনিধি নায়েক, শানিলা ইসলাম ও রুবায়েত রেহমান। 

‘মাস্ত কালান্দার’ প্রসঙ্গে রুনা লায়লা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার জন্মদিনে সবার জন্য উপহার।’

‘মাস্ত কালান্দার’ গানে কাওয়ালির আধ্যাত্মিক সুর, বাংলার লোকজ ভাব ও আধুনিক সংগীতের মিশ্রণ ঘটানো হয়েছে। এটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও অদিত রহমান। এখন কোক স্টুডিও বাংলা’র ইউটিউব চ্যানেলে ‘মাস্ত কালান্দার’ দেখা হয়েছে প্রায় ৯ লাখ বার। 

রুনা লায়লার সংগীত জীবনে ‘মাস্ত মালান্দার’ গানটি বিশেষ স্থান দখল করে আছে। ছয় দশকের বেশি সময় ধরে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, গুজরাটি, উর্দু, সিন্ধি, ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় দশ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। গায়িকার পাশাপাশি সুরকার হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

চিরদিন আমি রবো
চ্যানেল আইয়ে আজ রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে রুনা লায়লার সাক্ষাৎকারভিত্তিক বিশেষ অনুষ্ঠান ‘চিরদিন আমি রবো’। তার সাক্ষাৎকার নিয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ থেকে উঠে আসা কোনাল, ঝিলিক ও ইউসুফ। প্রযোজনায় অনন্যা রুমা।  

মায়ার সিংহাসন
রুনা লায়লার জন্মদিন উপলক্ষে আগামীকাল (১৮ নভেম্বর) প্রকাশ হবে তার সংগীত জীবনে অনুপ্রাণিত আব্দুল্লাহ আল মুক্তাদিরের উপন্যাস ‘মায়ার সিংহাসন’। এর মূল উপজীব্য বাংলাদেশের জনসংস্কৃতিতে রুনা লায়লার আবির্ভাব, সংগ্রাম ও কিংবদন্তি শিল্পী হয়ে ওঠার বিবর্তন। এটি প্রকাশ করছে চন্দ্রবিন্দু প্রকাশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By