বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় কঠিন: ভারতের গোলকিপার 

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু রাত ৮টায়। ঢাকার জাতীয় স্টেডিয়ামে লড়াইয়ের আগে উত্তাপটা টের পাচ্ছেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। দুই দেশের ম্যাচটিতে যে ভালো প্রতিদ্বদ্বিতা হবে, সেটা বুঝতে পারছেন দীর্ঘদেহী গোলকিপার। 

প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ নিয়ে ভারতীয় ফুটবলের ওয়েবসাইটে সোমবার অভিজ্ঞ গোলকিপার বলেছেন, ‘এটি ( এশিয়ান কাপের দৌড়ে না থাকা) ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা বা তীব্রতা কমিয়ে দেবে ন। বাংলাদেশ দল এবং তাদের সমর্থকদের দারুণ এক ম্যাচ হতে যাচ্ছে। কারণ ভারতের বিপক্ষে খেলা। আমাদের মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় কঠিন। ম্যাচটি হয়তো দেখতে সুন্দর নাও লাগতে পারে। অগোছালো দেখা যেতে পারে। দল হিসেবে আমাদের যেকোনও চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে।’ 

২০১০ সালে ঢাকায়  দক্ষিণ এশিয়ান গেমসে ভারত অনূর্ধ্ব-২৩ দলের অন্যতম  সদস্য ছিলেন সান্ধু। সেই সময়ের তুলনায় বাংলাদেশ ফুটবল এখন অনেক এগিয়েছে বলে জানালেন তিনি, ‘সেটা অনেক আগের কথা। বাংলাদেশ ফুটবলে অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং প্রচুর বিনিয়োগ করেছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসা বেড়েছে, জাতীয় দলও আরও ভালো করছে।’

বাংলাদেশকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করেন সান্ধু, ‘বাংলাদেশের অভিজ্ঞতা সবসময়ই শিক্ষণীয়। এখানে এসে খেলা সহজ নয়। কারণ এখানকার ফুটবলে প্রতিযোগিতা হয়। প্রতিবেশী হওয়ায় তারা আমাদের বিপক্ষে ভালো করতে চায় এবং আমাদের কঠিন পরীক্ষায় ফেলতে চায়। জাতীয় দলের সঙ্গে কিংবা যখনই ক্লাব ফুটবলের জন্য এখানে এসেছি, আমার অভিজ্ঞতা অন্তত সেটাই বলে।’

ঢাকায় এসে অনিরাপদ বোধ করছে না ভারতীয় দল। সান্ধুর কথা, ‘এখানকার অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত ছিলাম। তবে অবশ্যই খুব আদর্শ নয়। তবে আমরা এখানে ফুটবল খেলতে এসেছি এবং এটাই আমাদের মাথায় আছে। এখানে আসার পর থেকে আমরা অনিরাপদ বোধ করিনি। এখন ভালোভাবেই কাটছে, সবকিছু খুব সুসংগঠিত। সামনে যা আছে এবং মাঠে কী করতে হবে সেটা নিয়ে মনোযোগ দিতে হবে আমাদের।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By