শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

সৌদি আরবে বাংলাদেশের মারজিয়ার পদক জয়

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন

সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের  মারজিয়া আক্তার ইকরা সাফল্য পেয়েছেন।  তিনি ৫৩ কেজি ওজন শ্রেণীতে জিতেছেন  ব্রোঞ্জ পদক।

স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মারজিয়া১৬৩ কেজি ভার তোলেন। স্ন্যাচে তিনি ৭২ আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ৯২ কেজি।

৫৩ কেজিতে ওজন শ্রেনীতে আটজন নারী ভারোত্তোলক অংশ নেন। তাদের মধ্যে তুরস্কের কানসেল সর্বোচ্চ ১৮৮ কেজি তুলে স্বর্ণ পদক জেতেন। ইন্দোনেশিয়ার বাসলিলা ১৭৪ কেজি উঠিয়ে রৌপ্য পদক পান। আজারবাইজানের সেইজান মারজিয়ার চেয়ে চার কেজি কম তুলে চতুর্থ হন ।

তুরস্কের কোনিয়ায় সর্বশেষ ইসলামিক গেমসে বাংলাদেশের পদক ছিল আর্চারিতে। এবার সৌদির রিয়াদে আর্চারি ও শুটিং নেই।

এদিকে রিয়াদে বাংলাদেশের আরও দুই ভারোত্তোলক অংশ নিয়েও পদক জিততে পারেননি। ৪৮ কেজিতে বৃষ্টি পঞ্চম আর ৬০ কেজিতে আশিকুর রহমান তাজ হন ষষ্ঠ হন। আজ রবিবার এসএ গেমসে দুইবারের স্বর্ণজয়ী নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত লড়বেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By