শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

১৫ বছর পর ভারতে টেস্ট জিতলো দক্ষিণ আফ্রিকা

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ন

কলকাতার ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকা দিন শুরু করেছিল স্পষ্ট পরাজয়ের শঙ্কা মাথায় নিয়ে। হাতে মাত্র তিন উইকেট, লিড ৬৩। তার পর সেখান থেকেই তারা লিখেছে অবিশ্বাস্য এক জয়ের গল্প। ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের স্বাদ পেয়েছে সফরকারীরা। সিরিজের প্রথম টেস্টে জিতেছে ৩০ রানের ব্যবধানে। 

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে তৃতীয় দিনেই। ১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৩৫ ওভারে ভারতের দ্বিতীয় ইনিংস থেমেছে ৯৩ রানে। এশিয়ায় এত কম লক্ষ্য ডিফেন্ড করার দ্বিতীয় নজির এটি।   

প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা ছিলেন ম্যাচ জয়ের নায়ক। পুরো ম্যাচের একমাত্র অর্ধশতকটি এসেছে তার ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে তার অপরাজিত ৫৫ রানে ভর করেই দক্ষিণ আফ্রিকা পায় ১২৩ রানের লিড। 

পরে ইডেনের বোলিং বান্ধব কঠিন পিচে ১২৪ রানের লক্ষটাই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় ভারতের সামনে। চোটগ্রস্ত অধিনায়ক শুবমান গিলকে ছাড়া খেলতে নেমে বিপদেই পড়তে হয় স্বাগতিকদের। ঘাড়ের চোটে হাসপাতালে যেতে হয় তাকে। পরে তো আর ব্যাটই করতে নামেননি। 

অফস্পিনার সিমোন হারমার ভারতের মাটিতে ২০১৫-১৬ সালের ব্যর্থ সফর ভুলে এই সিরিজে সবটা ঢেলে দিয়েছেন। ভারতের স্পিনারদেরও ছাপিয়ে গেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিসেও ৩০ রানে নিয়েছেন ৪টি। তাতে ম্যাচসেরা ছিলেন হারমার। দ্বিতীয় ইনিংসে তার পাশাপাশি অনিয়মিত বাউন্সকে অস্ত্র বানিয়ে মার্কো ইয়ানসেন তুলে নেন ২টি উইকেট। যা দক্ষিণ আফ্রিকাকে এই ছোট লক্ষ্য ডিফেন্ড করার প্রয়োজনীয় সব রসদই হাজির করেছে। 

ভারত দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া বোলিংয়ে শুরুতেই খেই হারায়। প্রথম ওভারে ইয়ানসেনের শিকার হন জয়সওয়াল (০)। তার পর ৬৪ রানের মধ্যে একে একে ফেরেন রাহুল (১), ধ্রুব জুরেল (১৩), ঋষভ পান্ত (২) ও রবীন্দ্র জাদেজা (১৮)। সর্বোচ্চ ৩১ রান আসে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। তাছাড়া অক্ষর প্যাটেল ২৬ রান করেছেন।   

তৃতীয় দিন ৭ উইকেটে ৯৩ রান নিয়ে খেলতে নেমেছিল প্রোটিয়ারা। বাভুমা ২৯ রান নিয়ে খেলতে নেমেছিলেন। তার পর অষ্টম উইকেটে করবিন বশের সঙ্গে মিলে গড়েন ৪৪ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলের ১৩৫ রানে বশকে ২৫ রানে থামিয়ে এই জুটি ভাঙেন বুমরা। তার আগেই ১২২ বলে ফিফটি তুলে নেন বাভুমা। এই জুটি ভাঙার পর বেশি বড় হয়নি প্রোটিয়াদের প্রতিরোধ। 

ভারতের হয়ে দ্বিতীয়য় ইনিংসে ৫০ রানে ৪  উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে নিয়েছেন কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল একটি করে উইকেট নিয়েছেন। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By