শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

আসিফ আকবরের মন্তব্যে দুঃখ প্রকাশ করে তাবিথকে বুলবুলের চিঠি

সীমু দা
সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে গত ৯ নভেম্বর ফুটবল ও ফুটবলারদের নিয়ে নেতিবাচক মন্তব্য করে সমালোচনার ঝড় তোলেন আসিফ আকবর। বিসিবি পরিচালকের ফুটবল নিয়ে নেতিবাচক মন্তব্যের প্রতিবাদ জানাতে সময় নেননি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। চার দিন পর শনিবার (১৫ নভেম্বর) বাফুফের সেই চিঠির উত্তর দিয়েছে বিসিবি। সেখানে আসিফ আকবরের বিষয়ে  দুঃখ প্রকাশ করা হয়েছে।

বাফুফে সভাপতির কাছে আমিনুল ইসলাম বুলবুলের সই করা চিঠিতে আসিফের সেই বক্তব্যের  ব্যাখ্যা দেওয়া হয়েছে। আসিফ বিসিবি পরিচালক হলেও ওই দিন ক্রিকেট কনফারেন্সে নাকি কাউন্সিলর হিসেবে বক্তব্য রেখেছেন। এ নিয়ে চিঠিতে লেখা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি (আসিফ) দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত ওই বক্তব্য প্রদান করেছেন।’

আসিফের বক্তব্য একান্তই তার ব্যক্তিগত, এটা বিসিবির অবস্থান বা বক্তব্য নয়। এই বিষয়টি স্পষ্ট করে চিঠিতে বিসিবি সভাপতি লিখেছেন, ‘কোনও ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে দেওয়া বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।’

আসিফ ফুটবলারদের সরাসরি খারাপ বলায় ফুটবল অঙ্গন ব্যথিত ও তীব্র নিন্দা জানিয়েছে। আসিফকে সেই বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আলটিমেটাম দিয়েছিলেন ফুটবলাররা। যদিও তিনি ক্ষমা চাননি। তবে বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘যদি ওই বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনও ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

দেশের দুই শীর্ষ জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট। দুই শীর্ষ ক্রীড়া সংগঠন বাফুফে ও বিসিবি। দেশের ক্রীড়াঙ্গনে ফুটবলের অবদান স্বীকার করে ফুটবলের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি। চিঠিতে খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা নয়, ঐক্যের প্রতীক, তাই সব ক্রীড়া সংস্থার সঙ্গে বিসিবি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখার অভিপ্রায় প্রকাশ করেছেন বিসিবি সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By